নীলফামারীতে আগুনে পুড়লো ১২ ব্যবসাপ্রতিষ্ঠান

আপডেট : ২৯ অক্টোবর ২০২২, ০৪:০৭ পিএম

নীলফামারীতে গভীর রাতে আগুনে ১২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে জেলার ডিমলার উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে এই আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে শুটিবাড়ি বাজারের মীম টেইলার্স নামে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এ সময় বাজারের কাপড়, স্বর্ণ, মেশিনারীজ, মুদিসহ ১২টি দোকানে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ডিমলা দমকল বাহিনীর সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। 

শুটিবাড়ি বাজারের ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল বাতেন জানান, আগুনে আটটি দোকান পুরোপুরি এবং চারটি দোকান আংশিক পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি, তাদের প্রায় কোটি টাকার মালামাল পুড়ে গেছে।

ডিমলা দমকল বাহিনীর স্টেশন কর্মকর্তা নূর মোহাম্মদ বলেন, প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে- বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। 

আরও পড়ুন: পঞ্চগড়ে সীমান্তে দুইটি শুটারগান ও গুলি উদ্ধার

তিনি বলেন, তাৎক্ষনিক ক্ষয়ক্ষতি আর্থিক পরিমাণ জানানো সম্ভব হচ্ছে না, তা নির্ণয়ে কাজ চলছে। 

নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন বলেন, ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করে সরকারি সহযোগিতা করা হবে।


একাত্তর/এসি

রাজবাড়ীতে বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার (২০ সেপ্টেম্বর) মধ্যরাতে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
রংপুরের কাউনিয়ায় মাজারের খাদেম রহমত আলী হত্যা মামলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যের মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতে...
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে তুরস্কের ইস্তাম্বুলে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রতিটি সফল ব্র্যান্ডের পেছনেই থাকে একটি শক্তিশালী গল্প আর সেই গল্পকে সাধারণ মানুষের সামনে জীবন্ত করে তোলার কাজটাই নিপুণভাবে করে যাচ্ছে ‘Iconic Wave’। উদ্যোক্তা মো. মোহিন উদ্দিনের হাত ধরে গড়ে ওঠা...
নৈতিক স্খলনের দায়ে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে জাতীয় সংসদ থেকে এখনো কোনো চিঠি পায়নি নির্বাচন কমিশন (ইসি)। স্পিকারের তরফ থেকে...
মধ্যপ্রাচ্যের সঙ্কটপূর্ণ পরিস্থিতি ও আন্তর্জাতিক বাজারে তেলের অস্বাভাবিক দরবৃদ্ধির প্রেক্ষাপটে বাধ্য হয়েই দেশে জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর