জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামায়াত আমিরের ছেলে গ্রেপ্তার

আপডেট : ০৯ নভেম্বর ২০২২, ০৮:৩০ পিএম

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশের সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক সন্দেহে রাফাত সাদিক নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 

কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট জানায়, রাফাত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ছেলে। 

বুধবার (৯ নভেম্বর) সকালে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি জানিয়েছে, রাজধানীর যাত্রাবাড়ী থেকে গ্রেপ্তার হওয়া তিন জঙ্গিকে জিজ্ঞাসাবাদে তার নাম বেরিয়ে আসে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফপ্তা আসামিরা জানান, তারা প্রত্যেকেই উগ্রবাদী জঙ্গি সংগঠন আনসার আল ইসলাম বাংলাদেশ, সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়ক ডা. রাফাত সাদিকের মাধ্যমে দাওয়াত পান। এই আসামিরা গত ৬ নভেম্বর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। ওই জবানবন্দিতে তারা ডা. রাফাতসহ তার অন্য সহযোগীদের নাম প্রকাশ করে বলে জানিয়েছে সিটিটিসি।

সিটিটিসি বলছে, জঙ্গি সংগঠন আনসার আল ইসলামে সিলেট আঞ্চলিক সমন্বয়কের দায়িত্ব পালন করেন রাফাত। দীর্ঘদিন থেকেই তিনি তরুণ ধর্মভীরু ছেলেদের জিহাদি চেতনায় উদ্বুদ্ধ করার জন্য দাওয়াতি কার্যক্রম চালিয়ে আসছেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডা. রাফাত জানান, তার বাবা জামায়াতে ইসলামীর বর্তমান আমির ডা. মো. শফিকুর রহমান।


একাত্তর/এআর

ভারতে পালিয়ে যাওয়ার সময় তিন সহযোগীসহ চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও আলোচিত ক্যাডার ‘ডেভিড ইমন’ কে গ্রেপ্তার করেছে যশোর জেলা পুলিশ। বুধবার ভোর পৌনে ৪টার দিকে যশোর শহরের ঝুমঝুমপুর এলাকা থেকে তাদের...
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর