নারায়ণগঞ্জে থানার সামনেই সাংবাদিককে মারধর

আপডেট : ১২ নভেম্বর ২০২২, ০৭:২০ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় থানার সামনেই এশিয়ান টেলিভিশনের ফতুল্লা প্রতিনিধি বদিউজ্জামানকে মারধর ও প্রাণনাশের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত ওই সাংবাদিক ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

শনিবার (১২ নভেম্বর) বিকেলে ফতুল্লা মডেল থানার মূল ফটকের সামনে এ ঘটনা ঘটে। 

ভুক্তভোগীর অভিযোগে জানা গেছে, থানা সংলগ্ন কাদির কম্পিউটার দোকানের সামনে তিনি তথ্য সংগ্রহ করতে গেলে পেশাগত কাজে বাধা দেয় জাকির, জালাল, আলমগীরসহ তার কিছু লোক। এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই জাকির তাকে এলোপাথাড়ি চর, কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেন। মারধরের ঘটনাটি মুঠোফোনে ধারণ করতে গেলে তারা সেটি কেড়ে নিয়ে ভেঙে ফেলেন। এছাড়া গলায় ঝুলানো এশিয়ান টিভির পরিচয়পত্রের ফিতাটিও ছিঁড়ে ফেলা হয়। এরপর তাকে বিভিন্ন ভয় দেখানোসহ প্রাণনাশের হুমকি দেয়া হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানায় অফিসার ইনচার্জ রিজাউল হক দিপু বলেছেন, আমরা বিষয়টা দেখছি, তদন্ত করে ব্যবস্থা নেবো। 

আরও পড়ুন: ৯৯৯ এ ফোন করে মিথ্যা তথ্য, যুবক গ্রেপ্তার

এদিকে স্থানীয় একাধিক সূত্র জানিয়েছে, সাংবাদিক নির্যাতনকারী জাকির হোসেন বিভিন্ন সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রভাবশালীদের পরিচয়ে এলাকায় আধিপত্য বিস্তারসহ স্থানীয়দের বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করে আসছেন। 


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর