শীর্ষ সন্ত্রাসী রাজু গ্রেপ্তার

আপডেট : ২১ নভেম্বর ২০২২, ০৫:২৪ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লার শীর্ষ সন্ত্রাসী ও ডাকাতি, মাদক, কিশোর গ্যাংয়ের মূলহোতা ২১ মামলার আসামি রাজু বাহিনীর প্রধান রাজুসহ এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২১ নভেম্বর) রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর জুবায়ের ফিলিং স্টেশনের পেছনে ডাকাতির প্রস্তুতির সময় দেশিয় অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আমীর খসরু এসব তথ্য জানান।

রাজু বাহিনী ফতুল্লা বাশমুলি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এলাকায় যে কোন ব্যবসা প্রতিষ্ঠা চালু হলে বা ভবন নির্মাণ করতে হলে রাজুকে চাঁদা দিতে হতো। এলাকায় রয়েছে তার বিশাল কিশোর গ্যাং।

সম্প্রতি এক ঝুট ব্যবসায়ীকে বাশমুলি এলাকায় রাস্তায় আটকে প্রকাশ্যে পেটানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে পুলিশের টনক নড়ে।

রোববার রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে সহযোগী শুভসহ রাজুকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে একটি সুইস গিয়ার উদ্ধার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু জানান, রাজুর বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, বিস্ফোরক, অস্ত্র আইনে ২১টি মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী শুভর বিরুদ্ধে সাতটি মামলা রয়েছে। রাজু কশিপুর বাশমুলি এলাকার রিয়াজুল প্রধানের ছেলে।

আরও পড়ুন: নোয়াখালীতে আগ্নেয়াস্ত্রসহ সাত ডাকাত গ্রেপ্তার

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) নাজমুল হাসান, ফতুল্লা থানার ওসি শেখ রিজাউল হক।

ফতুল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি শেখ রিজাউল হক জানান, সন্ত্রাসী রাজু বাহিনীর প্রধান রাজুকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতের পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিখোঁজ হওয়ার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো সন্ধান মেলেনি বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ছাইবা আক্তারের (১৬)। গত ৯ জুলাই দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন দক্ষিণ বাজার সানলাইট সিনেমা...
নারায়ণগঞ্জের সোনারগাঁ ও বন্দরে আলাদা দুটি ডাকাতির ঘটনায় ডাকাত দলের দুই সর্দারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজায় এক জাপান প্রবাসীর পরিবার...
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এ দেশের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক (মহিলা) নির্বাচিত হয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ভট্টপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.আর বিলকিস। 
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে আত্মসাৎ হওয়া মেঘনা গ্রুপের ‘ফ্রেশ’ ব্র্যান্ডের প্রায় ২৫ লাখ টাকা মূল্যের ৭১৬ কার্টন  সয়াবিন তেল উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে পণ্য পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ এবং এ...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর