প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

আপডেট : ০৫ ডিসেম্বর ২০২২, ০৯:১২ পিএম

কুমিল্লায় মানসিক প্রতিবন্ধী এক কিশোরীকে (১৫) ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোহাগ মিয়া (৩৪) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে দেবীদ্বার থানা পুলিশ। জেলার দেবীদ্বার পৌর এলাকার একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটেছে।

সোমবার (৫ ডিসেম্বর) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, অভিযুক্ত এবং ভুক্তভোগী প্রতিবন্ধী কিশোরীর পরিবার একই মালিকের বাসায় পাশাপাশি ঘরে ভাড়া থাকেন। সোহাগ উপজেলার শাকতলা গ্রামের বাসিন্দা। পেশায় তিনি গাড়ি চালক।

সোহাগ ইতিমধ্যে ৪টি বিয়ে করেছেন। বর্তমানে তার দুই স্ত্রীর একজন থাকেন গ্রামের বাড়িতে অন্যজন দেবীদ্বারের ভাড়া বাসায়।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, তিনি প্রতিদিনের ন্যায় অন্যের বাসার কাজ করতে সকালে চলে যান। দুপুরে তার বোনের মেয়ে ফোন করে ঘটনার বিষয়ে তাকে জানান। বাসায় এসে প্রতিবন্ধী মেয়েকে জিজ্ঞাসাবাদে সে জানায় পাশের বাসার ভাড়াটিয়া সোহাগ তার ঘরে ঢুকে তা‌কে ধর্ষণ করেছে।

এ ঘটনায় সোহাগ মিয়াকে একমাত্র আসামি করে দেবীদ্বার থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর পরিবার।

আরও পড়ুন: বদ্ধ ঘরে আগুনে পুড়ে দুই শিশুর মৃত্যু

দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর জানান, অভিযুক্তকে আটক করে সোমবার কোর্ট হাজতে চালান করা হয়েছে। ডাক্তারি পরীক্ষার জন্য কিশোরীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


একাত্তর/আরএ

সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, দেশের প্রয়োজনে সেনাসদস্যরা গত ১৮ মাস মাঠে দায়িত্ব পালন করেছে। বর্তমানে দেশ স্থিতিশীল হওয়ায় তারা পর্যায়ক্রমে ব্যারাকে ফিরে যাচ্ছে। দেশের এই...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর