ঝিনাইদহ আওয়ামী লীগের কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২২, ১০:৫৭ এএম

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চারটি ককটেল বোমা বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোন হতাহত কিংবা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। 

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। সেসময় ওই স্থান থেকে পাঁচটি তাজা ককটেল উদ্ধার করে পুলিশ।

এদিকে ঘটনার পরপরই জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয় পরিদর্শণ করেন।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, রাতে বিকট বিস্ফোরণের শব্দ শুনে জেলা আওয়ামী লীগের কার্যালয় এলাকায় যায় টহল পুলিশ। সেসময় দেখা যায় কার্যালয়ে উত্তর ও পশ্চিম দিকে চারটি ককটেল বিষ্ফোরিত হয়েছে। পাশেই পড়ে আছে আরো পাঁচটি ককটেল। 

আরও পড়ুন: নোয়াখালীতে বিদেশী মদ ও ককটেল বোমাসহ তিন মাদক কারবারি আটক

পরে পুলিশ ওই অবিষ্ফোরিত ককটেলগুলো উদ্ধার করে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও জানা যায়নি। এ ব্যাপারে থানায় এখনও কোন মামলা হয়নি বলে জানান ওসি।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু অভিযোগ করে বলেন, আগামী ১০ তারিখের সমাবেশ ঘিরে সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অংশ হিসেবে বিএনপি জেলা আওয়ামী লীগের অফিসে এ হামলার ঘটনা ঘটিয়েছে।


একাত্তর/এসজে

পূর্ববর্তী আওয়ামী লীগ সরকারের আমলে দেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার ও অপচয়ের খেসারত আজ সাধারণ মানুষকে দিতে হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। বিগত সরকারের...
কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের আনুষ্ঠানিকতা শেষে শনিবার উদযাপিত হচ্ছে শারদীয় দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ দিন মহাসপ্তমী। ঢাক-কাঁসরের বাদ্য, শঙ্খধ্বনি, উলুধ্বনি আর বিশুদ্ধ মন্ত্রোচ্চারণে মুখরিত...
চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে ৪১০টি অপতথ্য ছড়ানো হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম ছালেহ (সালেহ শিবলী)।
স্বাধীন বাংলাদেশে যে কোনো ধর্মীয় উৎসব পালনের জন্য নিরাপত্তার আশ্বাস দেওয়া কিংবা নিরাপত্তা চাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়াকে জাতীয় জীবনের জন্য অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত বলে মন্তব্য করেছেন...
রাজধানী কলকাতাসহ পশ্চিমবঙ্গের জেলাগুলোর মফস্বল শহর থেকে গ্রামের দুর্গা পুজাগুলো কার্যত থিম মন্ডপের আড়ম্বর দেখা যায়। রাজ্যটির সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের সকলে পুজার রীতি মেনে অঞ্জলিতে অংশ না নিলেও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর