বালুবাহী ডাম্পট্রাকের চাপায় নসিমন চালক নিহত

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২, ০২:০০ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে (বাইপাস) সড়কে বালুবাহী ডাম্প ট্রাকের চাপায় এক নসিমন চালক নিহত হয়েছেন। 

রোববার (১৮ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে কাঞ্চন পৌরসভার ভালুকাবো এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত নসিমন চালক মতি মিয়া (৪৫) উপজেলার কাঞ্চন পৌরসভার কৃষ্ণনগর এলাকার আব্দুস সামাদের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা ১১টার দিকে মতি মিয়া তার নসিমন নিয়ে কাঞ্চন থেকে ভুলতার দিকে রওয়ানা হন। এশিয়ান হাইওয়ে সড়কের ভালুকাবো এলাকায় বালুবাহী ডাম্প ট্রাকটি তার নসিমনটিকে ধাক্কা দিলে মতি মিয়া ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।

আরও পড়ুন: বেড়া ভেঙে ঘরে ঢুকে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ভুলতা হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ ওমর ফারুক জানান, খবর পেয়ে ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশ কাঞ্চন ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করেছে। তবে দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। 


একাত্তর/জো

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর