কক্সবাজারে অস্ত্র গুলিসহ আটক জঙ্গিদের বিরুদ্ধে মামলা

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ০২:০০ পিএম

নতুন জঙ্গি সংগঠন ‘জামায়াতুল আনসার ফিল হিন্দার শারক্বীয়া’র শীর্ষ দুই নেতাকে অস্ত্র ও গুলিসহ আটকের ঘটনায় মামলা করেছে র‌্যাব। মামলায় দুই জনের নাম ও পাঁচ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা জানিয়েছেন, মঙ্গলবার (২৪ জানুয়ারি) র‌্যাব-১৫ কক্সবাজারের এক সদস্য বাদি হয়ে মামলাটি করেছেন।  

আসামিরা হলেন- জঙ্গি সংগঠনটির সামরিক শাখার প্রধান ও শুরা সদস্য মাসিকুর রহমান ওরফে রণবীর ওরফে মাসুদ এবং তার সহযোগী বোমা বিশেষজ্ঞ আবুল বাশার ওরফে আলম।

তিনি জানান, আটকের পর র‌্যাব জঙ্গিদের থানায় হস্তান্তর করে। সকালে মামলাটি নথিভূক্ত করার পর গ্রেপ্তার আাসামিদের বান্দরবান আদালতে পাঠানো হয়েছে।  

আরও পড়ুন: কসাই ভাড়া করে মাকে হত্যা, সন্তানসহ সাতজনের মৃত্যুদণ্ড

এর আগে সোমবার (২৩ জানুয়ারি) ভোরে কক্সবাজারে উখিয়া উপজেলার কুতুপালং সাত নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-ব্লকে জঙ্গি ধরতে অভিযান চালায় র‌্যাব। এসময় আট থেকে ১০ জন দৌঁড়ে রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের পাহাড়ি এলাকায় পালিয়ে যায়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল গোলাগুলি হয়। পরে র‍্যাব সদস্যরা দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

এসময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, তিনটি পিস্তলের ম্যাগজিন, ১০টি পিস্তলের গুলি, একটি খালি পিস্তলের গুলির খালি খোসা, দুইটি দেশীয় একনলা বন্দুক, ১১টি ১২ বোরের কার্তুজ, ১০০ রাউন্ড পয়েন্ট টুটু বোরের গুলি এবং নগদ দুই লাখ ৫৭ হাজার টাকা উদ্ধার করা হয়।


একাত্তর/এসি

জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর