ভোলায় কুকুরের কামড়ে হরিণের মৃত্যু

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৩, ১১:২৪ পিএম

ভোলার তজুমদ্দিন উপজেলার বাসন ভাঙ্গা চড়ে কুকুরের আক্রমনের শিকার হয়ে ৫০ কেজি ওজনের একটি হরিণের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (২৭ জানুয়ারি) দুপুর ১টার দিকে বন বিভাগের সদস্যরা আক্রান্ত হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অফিসে আনার পথে হরিণটি মারা যায়। পরে মৃত হরিণটি মাটিচাপা দেয়া হয়।

তজুমদ্দিন বন বিভাগের বিট কর্মকর্তা রোমেল হোসেন জানান, শুক্রবার দুপুরের দিকে উপজেলার বাসন ভাঙ্গা চরের বাসিন্দাদের মাধ্যমে জানতে পারেন কয়েকটি কুকুর একটি হরিণকে আক্রমণ করেছে। পরে বন বিভাগের সদস্যরা গিয়ে হরিণটিকে উদ্ধার করে উপজেলা প্রাণিসম্পদ অফিসে আনার পথে হাসপাতালের সামনে হরিণটি মারা যায়। হরিণটির ওজন প্রায় ৫০ কেজি হবে।

আরও পড়ুন: প্রতি মাসে বিদ্যুতের দাম সমন্বয় করা হবে: প্রতিমন্ত্রী

তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডা. মো. নাহিদুল ইসলাম জানান, হরিণের শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন রয়েছে। তবে হরিণটি হাসপাতালে আনার আগেই মারা গেছে। 

ভোলা বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কুকুর দ্বারা একটি হরিণ তজুমদিনের চরে আক্রান্ত হলে তাকে চিকিৎসা দেয়ার নির্দেশনা দেয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পথে হরিণটি মারা যাওয়ার সংবাদ পেয়েছি। মৃত হরিণটিকে বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেয়া হয়েছে। 


একাত্তর/আরবিএস  

সুন্দরবনের শরণখোলা রেঞ্জে শিকারিদের পাতা ফাঁদ থেকে একটি জীবিত হরিণ উদ্ধার করেছেন বনরক্ষীরা। সোমবার (২৩ মার্চ) দুপুরে পূর্ব বন বিভাগের আলোরকোল টহল ফাঁড়ির মাঝের খাল এলাকায় অভিযান চালিয়ে হরিণটি উদ্ধার...
বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন চালিতাবুনিয়া গ্রামের এক গৃহস্থের বাড়িতে রাতে আশ্রয় নেওয়া একজোড়া চিত্রল হরিণ বনে ফেরত পাঠানো হয়েছে। বুধবার রাতে এই জোড়া মাদি চিত্রল হরিণ এসে আশ্রয় নেয়...
সাতক্ষীরার শ্যামনগর থেকে হরিণের ১২ কেজি মাংসসহ দুই চোরাকারবারিকে আটক করেছে শ্যামনগর থানা পুলিশ।সোমবার (৮ মে) সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর সদরের বাদঘাটা হায়বাদপুর মোড়স্থ খাদ্যগুদাম এলাকা থেকে হরিণের...
পটুয়াখালীর আমখোলায় মুখপোড়া হনুমানকে পিটিয়ে হত্যা করে মাটি চাপা দেয়ার অভিযোগ উঠেছে গ্রামবাসীর বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে পশুপ্রেমী সংগঠন এনিমেল লাভার অব পটুয়াখালী।  শুক্রবার (২৪...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর