নারী শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার তিন

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫৯ পিএম

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় বিস্কুট কারখানার নারী শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় রোববার সকালে ভুক্তভোগীর স্বামী শাহরিয়ার আলম শুভ বাদি হয়ে সোনারগাঁ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

গ্রেপ্তাররা হলেন, সোনারগাঁ উপজেলার নানাখী পূর্বপাড়া গ্রামের মো. মমিন, একই এলাকার আবু হানিফ ও শরিয়তপুরের ভেদরগঞ্জ থানার মনু গ্রামের মো. ফয়সাল।

মামলার বিবরণী থেকে জানা যায়, উপজেলার কাচঁপুরের ললাটি অলিম্পিক বিস্কুট ফ্যাক্টরিতে ভুক্তভোগী নারী চাকরি করতেন। সে সুবাধে সাখাওয়াত হোসেন নামে একজনের সাথে তার বন্ধুত্ব হয়। গত ১০ ফেব্রুয়ারি কেনাকাটার জন্য ওই নারী নয়াপুর বাজারে গেলে সাখাওয়াতের সাথে তার দেখা হয়।

এসময় বেড়াতে যাওয়ার কথা বলে কৌশলে ভয়ভীতি প্রদর্শন করে নানাখী এলাকায় একটি পরিত্যক্ত মুরগীর ফার্মে নিয়ে প্রথমে সাখাওয়াত জোরপূর্বক ওই নারীকে ধর্ষণ করেন। এরপর মো. মমিন, মো. ফয়সাল ও হানিফ পালাক্রমে ধর্ষণ করে।

আরও পড়ুন: ফেসবুকে নোট দিয়ে ব্যবসায়ীর ট্রেনের নিচে ঝাঁপ

অভিযুক্তরা ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। পরে ভুক্তভোগীকে হুমকি দিয়ে তারা পালিয়ে যায়।

সোনারগাঁ থানার পরিদর্শক মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, নারী শ্রমিক ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।


একাত্তর/আরএ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর