রেল স্টেশন থেকে নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৫ পিএম

নরসিংদী রেলস্টেশনের ২নং প্লাটফর্মের ৪ ও ৫ নং লাইনের মাঝ থেকে অর্ধগলিত নবজাতকের মরদেহ উদ্ধার করেছে নরসিংদী রেলওয়ে পুলিশ।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে স্থানীয়রা মরদেহটিকে দেখে রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বিকেলে একটি কুকুর মুখে করে স্টেশনের ৪ ও ৫নং রেললাইনের মাঝখানে এনে নবজাতকের মরদেহ ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে তারা মরদেহটি উদ্ধার করে রেলওয়ে কবরস্থানে দাফনের জন্য নিয়ে যায়।

আরও পড়ুন: কয়েলের আগুনে পুড়লো বাড়ির সব গরু-ছাগল-হাঁস

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই রকিবুল ইসলাম জানান, ধারণা করা হচ্ছে মরদেহটি স্টেশনের পাশের ডোবাতে কে বা কারা ফেলে রেখে গেছেন, সেখান থেকে কুকুরটা মুখে করে এখানে নিয়ে এসে ফেলে যায়, বাচ্চাটির আনুমানিক বয়স ২ থেকে ৩ দিন হবে।


একাত্তর/আরএ

জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সব ধরনের ভেদাভেদ ভুলে একটি ঐক্যবদ্ধ ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার উদাত্ত আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেন,...
কুমিল্লায় ফসলি জমি থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এসময় মরদেহের পাশ থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা জব্দ করা হয়েছে।
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকা থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শতাব্দী প্রাচীন ঐতিহাসিক পানাম নগরী এবং ঐতিহ্যবাহী বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন (জাদুঘর) ঘুরে দেখলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। একই...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
সাতক্ষীরার দেবহাটায় ধর্ম অবমাননার অজুহাতে গণপিটুনিতে (মব জাস্টিস) ওয়াহেদুজ্জামান সানা ওরফে শামীম (৩৮) নামের এক যুবককে নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি ফজলুল হক আমিনী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর