রাজবাড়ীতে জেলের জালে সাড়ে ২২ কেজির কাতল

আপডেট : ১০ জুন ২০২১, ০৪:৩৬ পিএম

রাজবাড়ীর পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতল মাছ ধরা পরেছে। এটির ওজন ২২ কেজি ৫ শ’ গ্রাম।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেল ৩টার সময় পদ্মা ও যমুনার মোহনায় জেলে মুক্তার চালাকের জালে মাছটি ধরা পরে। এটিকে পাড়ে নিয়ে আসলে ভিড় করেন স্থানীয়রা।

দৌলতদিয়া ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া ফেরিঘাটের উজানে পদ্মা এবং যমুনা নদীর মোহনায় জাল ফেলে জেলে মুক্তার চালাক। পরে বিকেল তিনটার দিকে জালে কাতল মাছটি ধরা পরে। মাছটি স্থানীয় বাজারে বিক্রি করা হয়েছে ৩৩ হাজার ৭৫০ টাকায়।

আরও পড়ুন: অটোরিকশা চালকের পায়ের রগ কেটে হত্যা

রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, এ বছর নদীতে ইলিশ রক্ষা অভিযান সফল হওয়ায় ও পদ্মা নদীর পানি কমে যাওয়ায় প্রচুর পরিমাণে বড় বড় আকৃতির মাছ ধরা পরছে। এতে স্থানীয় জেলেরা লাভবান হচ্ছেন।

image



একাত্তর/আরএ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
রাজবাড়ীর পদ্মা নদীতে ধরা পড়ে সাড়ে পঁচিশ কেজি ওজনের বিশাল আকৃতির একটি কাতল মাছ। পরে উন্মুক্ত নিলামে মাছটি প্রায় অর্ধলক্ষ টাকায় বিক্রি করা হ‌য়ে‌ছে।
গেলো দুই-তিন‌ দিন ধরে রাজবাড়ীর পদ্মা নদীতে দেখা মিলছে কুমিরের। কখনও সকাল, কখনও দুপুর, কুমির ভেসে উঠছে নদীতে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাঁই মাছ। বিশাল এই মাছটি বিক্রি হয়েছে ১ লাখ তিন হাজার ৯৬০ টাকায়।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর