সীতাকুণ্ডে বিস্ফোরণ: সীমা অক্সিজেনের কর্মচারীর মৃত্যু

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ০২:৩৪ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডে সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। রোববার (৫ মার্চ) রাত ১১টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়। এ নিয়ে ওই বিস্ফোরণে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো সাতে।

চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান জানিয়েছেন,  নিহত ব্যক্তির নাম প্রবেশ লাল শর্মা। তিনি সীমা অক্সিজেন প্ল্যান্টের সিনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে। 

প্রবেশ লাশ শর্মা ছাড়াও ওই বিস্ফোরণে যারা মারা গেছেন তারা হলেন- সীতাকুণ্ডের ভাটিয়ারী জাহানাবাদ এলাকার ইসমাইল হোসেনের ছেলে শামসুল আলম (৫০), ভাটিয়ারী বিএমএ গেট এলাকার আবুল বাসার মিয়ার ছেলে মো. ফরিদ (৩৬), নেত্রকোনার কমলাকান্দা উপজেলার ছোট মনগড়া এলাকার চিকি রোঙ্গী লখরেটের ছেলে রতন লকরেট (৪৫), নোয়াখালীর মাইজদী থানার অলিপুর এলাকার প্রয়াত মকবুল আহমেদের ছেলে আব্দুল কাদের (৫০), লক্ষীপুরের কমল নগর থানার চর লরেন্স এলাকার মহিদুল হকের ছেলে মো. সালাহ উদ্দিন (৩৫) ও ময়মনসিংহের সেলিম রিচিল (৩৮)।

আরও পড়ুন: কুমিল্লায় র‌্যাবের অভিযানে ২৪ পাসপোর্ট দালাল গ্রেপ্তার

এদিকে ওই বিস্ফোরণের ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রাথমিকভাবে ধারনা করছে, সিলিন্ডার থেকে নয়, প্ল্যান্টটিতে অক্সিজেন সেপারেশন কলাম থেকেই বিস্ফোরণ হয়েছে। এছাড়া প্ল্যান্টটিতে শুধু অক্সিজেনের সিলিন্ডার থাকার কথা থাকলেও নাইট্রোজেন ও কার্বনডাই অক্সাইডের সিলিন্ডার পাওয়া গেছে। 

প্রসঙ্গত, শনিবার বিকেলে সীতাকুণ্ডের কদমরসুল (কেশবপুর) এলাকার সীমা অক্সিজেন অক্সিকো লিমিটেডের প্লান্টে বিস্ফোরণের ঘটনা ঘটে।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর