জয়পুরহাট জেলা হাসপাতালে ভুয়া নার্স আটক

আপডেট : ২০ মার্চ ২০২৩, ০২:২০ পিএম

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে স্টাফ নার্সের পোশাক পরিহিত এক প্রতারককে আটক করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। 

সোমবার (২০ মার্চ) বেলা ১২টার দিকে আটককৃত ওই নারী প্রতারককে পুলিশে সোপর্দ করা হয়।

জানা গেছে, পূর্ণিমা ওরফে তুলি নামে ওই নারী সদর উপজেলার ভাদশা গোপালপুর গ্রামের রমজান আলীর মেয়ে।

হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা ১১ টার দিকে সিনিয়র স্টাফ নার্সের পোশাক পরিহিত অপরিচিত এক নারী হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ঘোরাফেরা করছিলেন। তার গতিবিধি সন্দেহজনক মনে হলে অন্য নার্সরা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তিনি তখন নতুন এসেছেন বলেন। তার কথাবার্তা এলোমেলো ও অসঙ্গতিপূর্ণ হওয়ায় পরে তাকে উপসেবা তত্ত্বাবধায়কের রুমে নিয়ে থানায় খবর দেওয়া হয়।

জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালের উপসেবা তত্ত্বাবধায়ক মোছা. নাজমা খাতুন জানান, বিভিন্ন সময়ে শোনা যায় হাসপাতাল থেকে নবজাতক, ঔষধ, মোবাইলসহ অনেক কিছু চুরি হয়। এদের মতো প্রতারকরা তাদের ফাঁকি দিয়ে এসব করেন। এতে তাদের দুর্নাম হয়। তাই তারা এমন প্রতারকদের শাস্তি চান। 

আরও পড়ুন: শিবচরের দুর্ঘটনায় ইমাদ পরিবহনের বিরুদ্ধে মামলা

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি কোনো নার্স নন বলে জানিয়েছেন। বিস্তারিত খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান তিনি।


একাত্তর/জো

প্রান্তিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ আর ওয়ার্ডে ‘হেলথ ওয়েলবিং সেন্টার’ চালুর পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো....
জয়পুরহাটে দুই যুবককে তুলে নিয়ে হাত-পা বেঁধে কয়েকজনের বেধড়ক পিটুনিতে একজন মারা গেছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরেক যুবক।
জয়পুরহাটে ট্রাক ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাটে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে ১৫ হাজার ৬৮৬ বোতল বাংলাদেশি অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচ বস্তা নিষিদ্ধ পদ্দাপুর জর্দা জব্দ করা হয়েছে।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামীসহ পাঁচ রাজনৈতিক দলের এসব প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা প্রকাশ্য আলোচনা হচ্ছে, পশ্চিমা সংবাদমাধ্যমের এমন মুখরোচক দাবিকে সোজা উড়িয়ে দিয়ে বোমা ফাটিয়েছে ইরান! নিউইয়র্কে ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও আমেরিকার মধ্যে...
দেশের বিভিন্ন উপজেলায় কর্মরত ৬৮ জন সহকারী কমিশনারকে (এসিল্যান্ড) প্রত্যাহার করে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সিনিয়র সহকারী কমিশনার হিসেবে ন্যস্ত করেছে সরকার।
দেশের বিভিন্ন এলাকায় অস্থায়ীভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং সিলেট বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর