বান্দরবানের নাইক্ষংছড়ি সীমান্তে এবার ভারতীয় এক নাগরিককে আটক করেছে বিজিবি। এসময় তার কাছে পাসপোর্ট বা বৈধ কোনো কাগজপত্র ছিল না।
গ্রেপ্তার ব্যক্তির নাম সুধীর (৪০)। তিনি ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজু আমতলী সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।
বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার রাতে আটক ভারতীয় নাগরিককে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি জানান, আটক ভারতীয় নাগরিকের কাছে পাসপোর্টসহ কোনো ধরণের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। তিনি ভারতের উত্তর প্রদেশের বাসিন্দা বলে জানিয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা জানান, শুক্রবার রাতে সীমান্তে আটক ভারতীয় এক নাগরিককে থানায় হস্তান্তর করা হয়েছে। পরে বিজিবির এক সদস্য বাদি হয়ে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করেন।
এর আগে গত মঙ্গলবার সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের সীমান্তের চাকঢালা এলাকার আমতলী মাঠ থেকে অম্বর থাপা বুরা (২৪) নামের নেপালি এক নাগরিককে আটক করেছিল বিজিবি।
একাত্তর/এসি
