সেলুন দোকানিকে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৩:৩৬ পিএম

ঝিনাইদহের কোটচাঁদপুরে সেলুন দোকানিকে হত্যা মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাজিমুদ্দৌলা এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের নাসির উদ্দিন (পলাতক) এবং একই গ্রামের হাফিজুর রহমান।

মামলার বিবরণীতে জানা যায়, ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসের ১ তারিখে রাতে কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া বাজারে নিজের সেলুনের দোকানে কাজ করে বাড়ি ফিরছিল বিমল চন্দ্র দাস। সেময় বাড়ির পার্শ্ববর্তী মাঠে পৌঁছালে তাকে গলা কেটে হত্যা করা হয়। পরে অন্যদের মাধ্যমে খবর পেয়ে পুলিশের সহযোগিতায় মৃতদেহ উদ্ধার করা হয়। পরদিন নিহতের ভাই বাদী হয়ে কোটচাঁদপুর থানায় অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা দায়ের করে।

সেই মামলায় পুলিশ তদন্ত শেষে হাফিজুর রহমান এবং নাসির উদ্দিনকে অভিযুক্ত করে ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসের ৪ তারিখে চূড়ান্ত অভিযোগপত্র দাখিল করে।

আরও পড়ুন: আতিয়া মহলে জঙ্গি হামলার তিন অভিযুক্ত খালাস

এই ঘটনায় তথ্য প্রমাণ শেষে আদালত আজ দুপুরে এই দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে নাসির উদ্দিন পলাতক রয়েছে।


একাত্তর/আরএ

বিগত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সিদ্ধান্ত অমান্য করে যারা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তাদের আপাতত দলে ফেরানোর কোনো চিন্তাভাবনা নেই বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক...
ফ্যাসিবাদকে পুনরায় দেশে ফিরিয়ে আনতে না চাইলে বর্তমান সরকারকে জামায়াতে ইসলামীর সার্বিক সহযোগিতা করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন,...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর।...
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বড় বায়সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে সহকারী শিক্ষক শাহ আলমের বিরুদ্ধে। এই ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
নিচ্ছক কোনো আনুষ্ঠিকতার নির্বাচন নয়, বরং তৃণমূল পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিতে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করার প্রতিশ্রুতি দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী...
মাত্র এক দশক আগে ২০১৫ সালের ৭.৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের পর আন্তর্জাতিক বিভিন্ন উদ্ধারকারী সংস্থা ত্রাণ সহায়তায় ও ক্ষতি মূল্যায়নে যে ড্রোন প্রথম নেপালে নিয়ে এসেছিল, বুধবার স্থানীয় নেপালি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর