গরু কেন ঘাস খেলো, সংঘর্ষে আহত ১৭

আপডেট : ১৩ এপ্রিল ২০২৩, ১২:৪৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আম বাগানে গরুর ঘাস খাওয়ানো নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৭ জন আহত হয়েছে। 

বুধবার দিবাগত রাতে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ১৩ রশিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনার স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুরে আজিজুল ইসলামের জমিতে সাইফুদ্দিন ও তার ছেলে গরুকে ঘাস খাওয়াচ্ছিলো। এ সময় আজিজুল ইসলামের জমিতে আজিজুলের গরুকে ঘাস খাওয়ানো নিয়ে তর্ক বেঁধে যায়। একপর্যায়ে মারামারি হলে স্থানীয়রা মিমাংসা করে দেন। এরই জেরে বুধবার ইফতারের পর সংঘর্ষ বেধে গেলে উভয় পক্ষ লাঠিসোঠা নিয়ে একে অপরের বাড়িতে চড়াও হয়ে ভাংচুর চালায়।

এ ব্যাপারে আজিজুল হক জানান, সংঘর্ষের ঘটনায় তার পক্ষের ১০ জন আহত হয়েছে, বাড়িঘরে ইট পাটকেল নিক্ষেপ ও বাড়ি ঘরে ঢুকে লুটপাট চালিয়েছে। 

অপরদিকে অভিযোগ অস্বীকার করে অপরপক্ষের সাইফুদ্দিন বলেন, আমাদেরও ৭/৯  জন আহত হয়েছেন টিন সেট একটি ঘর ভেঙে দিয়েছেন  এবং একটি বেড়া ভেঙেছে। 

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি (তদন্ত) সুকোমল  জানান, গত কালের সংঘর্ষের ঘটনায় পুলিশ গিয়ে পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনে। কোন পক্ষ এখনও অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


একাত্তর/এআর

উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) বিরুদ্ধে মানহানিকর বক্তব্য দেয়া ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার দুই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে রাসায়নিক সার বিক্রি এবং অতিরিক্ত সার মজুত রাখার দায়ে এক ডিলারকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর