চট্টগ্রাম বন্দরে অ্যালার্ট-৪ জারি, কার্যক্রম বন্ধ ঘোষণা

আপডেট : ১৩ মে ২০২৩, ১২:৪২ পিএম

অতি প্রবল ঘূর্ণিঝড় মোকার কারণে ৮ নম্বর মহাবিপৎসংকেত ঘোষণা করায় চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড ও জেটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করে সর্বোচ্চ সতর্কতা বা ‘অ্যালার্ট ফোর’ জারি করা হয়েছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানিয়েছেন, আবহাওয়া অধিদপ্তর ৮ নম্বর সতর্ক সংকেতে জারির পরপরই ‘অ্যালার্ট ফোর’ জারি করা হয়। এরপর থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানামা।

পাশাপাশি বন্দরের জেটিতে অবস্থানরত মাদারভেসেলগুলোকে বহির্নোঙ্গরে নিরাপদ স্থানে থাকতে এবং বন্দরে অবস্থানরত লাইটার জাহাজগুলোকে কর্ণফুলী নদীর দক্ষিণে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে।

image


নির্দেশ মেনে নিরাপদ স্থানে চলে যেতে শুরু করেছে জাহাজগুলো।

বন্দরের জেটিতে অপারেশনাল ইকুইপমেন্ট ভালো করে বেঁধে নিরাপদে রাখতে বলা হয়েছে।

আরও পড়ুন: চট্টগ্রাম ও কক্সবাজারের সব ফ্লাইট বাতিল

ঘূর্ণিঝড় মোকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে বন্দর কর্তৃপক্ষ চারটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে। নিয়ন্ত্রণ কক্ষগুলো ২৪ ঘণ্টা খোলা থাকবে বলেও জানায় বন্দর কর্তৃপক্ষ।


একাত্তর/জো

পাঁচদিনের শুভেচ্ছা সফরে চীনা নৌবাহিনীর তিন জাহাজ ‘থাং শান’, ‘দা ছিং’ ও  ‘থাই হু’ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে।
বন্দরসীমা, বহির্নোঙরে জাহাজের নিরাপত্তা, অননুমোদিত নৌযান চলাচল এবং অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপনের ফলে বাণিজ্যিক জাহাজের নিরাপদ চলাচল ব্যাহত ও দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে।
চট্টগ্রাম বন্দর স্টেডিয়াম সংলগ্ন নিলাম শেডে আগুনের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ‘ডিপি ওয়ার্ল্ড’কে দেওয়ার বিষয়টি এর ন্যায্যতা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে...
সৌদি আরবের রাজধানী রিয়াদের আকাশজুড়ে আবারও ছড়ালো প্রচণ্ড আতঙ্ক ও বারুদের গন্ধ। শনিবারের রক্তক্ষয়ী হামলায় ১২ জনের মর্মান্তিক মৃত্যুর ক্ষত শুকাতে না শুকাতেই রোববার রাতে আবারও নজিরবিহীন হামলার মুখে...
আবুধাবির তপ্ত উইকেটে আফগানিস্তানের বিরুদ্ধে একপেশে আধিপত্য বজায় রেখে টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ। হাসান মাহমুদের ক্যারিয়ারের প্রথম ঐতিহাসিক হ্যাট্রিক ও ইবাদত হোসেনের আগুনে...
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
বঙ্গোপসাগরে টেকসই ব্লু ইকোনমি (সমুদ্র অর্থনীতি) বিকাশ এবং সমুদ্র শাসনব্যবস্থার উন্নয়নে আঞ্চলিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি বিশেষ আন্তর্জাতিক কর্মশালার আয়োজন করেছে বাংলাদেশ ইনস্টিটিউট অব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর