পানছড়িতে বজ্রপাতে নারী নিহত

আপডেট : ১৩ জুন ২০২৩, ১২:৫৫ পিএম

খাগড়াছড়ির পানছড়িতে বজ্রপাতে দুই সন্তানের জননী এক নারী নিহত হয়েছেন।

সোমাবার বিকাল সাড়ে পাঁচটার দিকে উপজেলার লতিবান ইউনিয়নের গঙ্গারাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারী বালা ত্রিপুরা (৩৫) ওই এলাকার রিপন ত্রিপুরার স্ত্রী।

প্রত্যক্ষদর্শী রবি ত্রিপুরা জানান, বিকাল সাড়ে পাঁচটার দিকে তার বাড়ির সামনে বজ্রপাতের ঘটনা ঘটে। এসময় সেখান দিয়ে যাচ্ছিলেন বালা। বজ্রাহত হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পানছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অনুতোষ চাকমা জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই বালা ত্রিপুরা মারা গেছেন। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পর আমরা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছি।

আরও পড়ুন: স্ত্রীকে গলাকেটে হত্যাচেষ্টা, ধারালো ছোরাসহ স্বামী আটক

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশিদ জানান, বজ্রপাতে বালা ত্রিপুরার মৃত্যুর খবর শুনেছেন। তবে এ বিষয়ে নিহতের পরিবারের কেউ থানায় কোনো অভিযোগ করেনি। 


একাত্তর/জো

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় মেরুং ইউনিয়নের মেরুং কৃষি ব্লকের দুই হাজার ৩০০ প্রান্তিক কৃষকের মাঝে আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ করা হয়েছে।
নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় মহিষাসুরা হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে রতন দাস (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মৎস্যজীবী আহত হয়েছেন।
শুক্রবার গভীর রাতে মাত্র এক থেকে দেড় ঘণ্টার মুষলধারে বৃষ্টি এবং পাহাড়ি ঢলের পানির তীব্র স্রোতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল আকস্মিকভাবে প্লাবিত হয়েছে। কোনো রকম পূর্বপ্রস্তুতি না থাকায় মধ্যরাতে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর