একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা সংবাদদাতা ও বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে দেশের বিভিন্ন জেলার সাংবাদিক ও সচেতন মানুষ।
জামালপুরের বকশিগঞ্জে 'সারা বাংলাদেশের ব্যাচ ৯৬' সংগঠনের ব্যানারে মেধাবী সাংবাদিক গোলাম রাব্বানি নাদিমের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, অনতিবিলম্বে নাদিম হত্যার সাথে জড়িত সকল সন্ত্রাসীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। আর যাতে কোন মায়ের বুক খালি না হয়, আর যাতে কোন বন্ধুকে হারাতে না হয় তার জন্য যত দ্রুত সম্ভব নাদিম হত্যার বিচার সম্পন্ন করতে হবে।
সাংবাদিক নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে বাউফলে মানববন্ধন-সমাবেশ
একাত্তর টেলিভিশনের বকশীগঞ্জ উপজেলা সংবাদদাতা ও বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রাব্বানী নাদিম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে পটুয়াখালীর বাউফলের সাংবাদিকরা।
রোববার বেলা সাড়ে ১১ টায় বাউফল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
এসময় বক্তব্য রাখেন বাউফল প্রেসক্লাবের সভাপতি প্রবীণ সাংবাদিক দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি অধ্যাপক আমিরুল ইসলাম, কামরুজ্জামান বাচ্চু এবিএম মিজানুর রহমান, দোলোয়ার হোসেন, আসাদুজ্জামান সোহাগ প্রমুখ।
বক্তারা বলেন, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। এই ঘটনার সাথে জড়িত স্থানীয় ইউপি চেয়ারম্যান বাবুসহ সকল আসামীর ফাঁসির দাবি জানাচ্ছি।
উল্লেখ্য, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বুধবার (১৪ জুন) রাত ১০টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন এবংচিকিৎসাধিন অবস্থায় মারা যান।

সাংবাদিক নাদিম হত্যার প্রতিবাদে ও খুনীদের বিচারের দাবিতে রাণীনগরে মানববন্ধন
একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা সংবাদদাতা গোলাম রব্বানী নাদিমকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ও খুনীদের বিচারের দাবিতে নওগাঁর রাণীনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে সাংবাদিকরা।
রোববার বেলা ১১টায় রাণীনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে উপজেলা পরিষদ গেটের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকসহ সুশীল সমাজ ও স্কাউট সদস্যরা অংশ নেয়।
প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, দৈনিক সংগ্রাম ও সাতমাথার রাণীনগর উপজেলা প্রতিনিধি হারুনুর রশিদ, একাত্তর টিভির রাণীনগর উপজেলা সংবাদদাতা ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি সুকুমল কুমার প্রামানিক, দৈনিক আমাদের সময়ের রাণীনগর উপজেলা প্রতিনিধি মামুনুর রশিদ, কালবেলার জেলা প্রতিনিধি বিকাশ চন্দ্র প্রামানিক, সময়ের আলো ও ঢাকা প্রতিদিনের রাণীনগর উপজেলা প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক আজকের পত্রিকার আদমদীঘি উপজেলা প্রতিনিধি সাগর খাঁনসহ আরো অনেকেই।
এ সময় বক্তারা ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি হত্যাকাণ্ডে জড়িত সবাইকে দ্রুত গ্রেপ্তার ও খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

একাত্তর/এআর
