ঈদে উত্তরের পথে কোনো ভোগান্তি হবে না: পুলিশ

আপডেট : ২৫ জুন ২০২৩, ০৫:৪১ পিএম

ঈদযাত্রায় উত্তরবঙ্গের মহাসড়কে কোনো ভোগান্তি হবে না বলে দাবি  করেছে পুলিশ। সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদযাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে সব ধরনের যান চালচল বন্ধ থাকবে। পাশাপাশি মহাসড়ক থেকে আঞ্চলিক সড়কে ঢোকার মুখের লাইনগুলোতেও থাকবে পুলিশের বিশেষ নজর। 

রোববার দুপুরে জেলার হাটিকুমরুল গোলচত্বর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন রাজশাহী রেঞ্জের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) আব্দুল বাতেন। 

তিনি বলেন, গত ঈদুল ফিতরের চেয়েও এবারের ঈদযাত্রা উত্তর ও দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের জন্য স্বস্তির হবে। সে উপলক্ষে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করবে সহশ্রাধিক পুলিশ। যানজট ও দুর্ঘটনার ঝুঁকি এড়াতে ফিডার রোড ও তিন চাকার যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হবে।

আরও পড়ুন: মুক্তিপণ না পেয়ে শিশু হত্যা, একজনের যাবজ্জীবন

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, ইন সার্ভিসের পুলিশ সুপার শরীফ আহমেদ, সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির,  ডিবি পুলিশের ওসি রওশন আলম, দিদারুল আলম তরফদার। 


একাত্তর/এসি

মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদের রংপুর রেঞ্জের ডিআইজি হিসেবে পদায়ন একটি পূর্বনির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া। মাছুয়াপাড়ায় একই পরিবারের চারজনকে হত্যার...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর