বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত ৩০

আপডেট : ০৯ জুলাই ২০২৩, ১১:০০ এএম

জামালপুরের সরিষাবাড়ীতে মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দিলে ৩০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীরা সবাই উপজেলার মাদারগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

আহত যাত্রীরা জানান, মাদারগঞ্জ স্পেশাল পরিবহনের বাসটি মাদারগঞ্জ বাসস্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্য যাচ্ছিলো। পথিমধ্যে উপজেলার মহাদান ইউনিয়নের সানাকৈর বাজার এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা দেয়। এতে হেলপারসহ প্রায় ৩০জন যাত্রী আহত হন।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাষ্টার মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: কালীগঞ্জে তরুণকে ছুরিকাঘাতে হত্যা, অভিযুক্ত আটক

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, দুর্ঘটনা কবলিত বাসটির চালক পালিয়ে গেলেও বাসটি জব্দ করা হয়েছে।


একাত্তর/জো

নিরাপত্তার দাবিতে জামালপুরে শুরু হওয়া পরিবহন শ্রমিকদের বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। প্রশাসনের ইতিবাচক আশ্বাসের পর বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে তিনটা থেকে জামালপুর-ঢাকাসহ সব...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।
জামালপুরে সড়কে দাঁড়িয়ে থাকা রডবোঝাই ট্রাকের পেছনে প্রাইভেটকারের ধাক্কায় একেএম ছামিউল হক নামে এক সহকারী জজ নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ইদ্রিস আলী গুরুতর আহত হয়েছেন।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর