মধ্যরাতে শেষ হচ্ছে মাছ ধরার নিষেধাজ্ঞা

আপডেট : ২২ জুলাই ২০২৩, ০১:৫২ পিএম

শনিবার মধ্যরাত থেকে শেষ হচ্ছে সাগরে ৬৫ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা। আজ রাত ১২টার পর থেকে জেলেরা নির্বিঘ্নে আবারও মাছ শিকার করতে পারবেন।

মৎস্য কর্মকর্তারা বলছেন, নিষেধাজ্ঞা মানায় উৎপাদন বেড়েছে। তাই এবার জালে ইলিশসহ অন্যান্য মাছ প্রচুর ধরা পড়বে।

এদিকে নিষেধাজ্ঞার সময়ে সরকারি অনুদান না পাওয়ার অভিযোগ করেছেন বহু জেলে।

শনিবার সকালে কলাপাড়া উপকূলের সাগর পাড়ে সরেজমিনে ঘুরে দেখা যায়, এখনও বাঁধা সারি সারি নৌকা। টানা ৬৫ দিনের মাছ ধরার সরকারি নিষেধাজ্ঞা শেষ হচ্ছে শনিবার রাত ১২টায়। তাই সাগরে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা।

কেউ কেউ মাছ ধরার জাল গুছিয়ে নিচ্ছেন। কেউবা আবার ট্রলারে বরফ, জ্বালানি তেল ও খাবারের মজুত করছেন।

ট্রলার মিস্ত্রিরা জানান, ট্রলার মেরামতে ভালো টাকা রোজগার হয়েছে এই সিজনে।

জেলেরা জানান, তারা যে সরকারি সহায়তা পান, তা প্রয়োজনের তুলনায় অনেক কম। এতে তাদের জীবন কাটে চরম দুর্দশায়। জুলাই মাসের ৩০ কেজি চাল এখনো পাননি বেশিরভাগ জেলে।

জেলেরা অভিযোগ করেন, অনেকই চাল পান নি।

জেলা মৎস্য কর্মকর্তা কামরুল ইসলাম জানান, এবার ৬৫ দিন অবরোধ অনেকটাই সহযোগিতা করছেন জেলেরা। গতবারের তুলনায় এবার অপরাধ প্রবণতা অনেকটাই কমেছে।

আরও পড়ুন: তিন বছর ধরে অচল পাবনা সুগার মিল চালুর দাবি

বঙ্গোপসাগর উপকূলীয়সহ ৭৫ উপজেলায় এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল। এরমধ্যে পটুয়াখালীর কলাপাড়ায় রয়েছে ৩০ হাজারেরও বেশি জেলে। এর মধ্যে নিবন্ধিত জেলের সংখ্যা ১৮ হাজার ৩০৫ জন।

একাত্তর/আরএ

বঙ্গোপসাগরে ইলিশসহ সব ধরনের মাছ শিকারে আরোপিত ৫৮ দিনের নিষেধাজ্ঞা কাল বৃহস্পতিবার (১১ জুন) মধ্যরাতে শেষ হচ্ছে।
ইলিশের প্রধান প্রজনন ক্ষেত্র উপকূলীয় মেঘনা নদীতে জাটকা সংরক্ষণে টানা দুই মাসের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে আজ (৩০ এপ্রিল) মধ্যরাতে।
আজ মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে সকল প্রকার মাছ আহরণ ও বাজারজাতকরণের ওপর তিন মাসের জন্য নিষেধাজ্ঞা কার্যকর হবে।
বঙ্গোপসাগরের জীববৈচিত্র্য রক্ষা এবং মাছের প্রজনন ও নির্বিঘ্নে বেড়ে ওঠা নিশ্চিত করতে মঙ্গলবার (১৪ এপ্রিল) মধ্যরাত থেকে শুরু হচ্ছে মাছ ধরার ওপর সরকারি নিষেধাজ্ঞা। আগামী ১১ জুন পর্যন্ত মোট ৫৮ দিন...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর