১৪তম দিনে আন্দোলন

কাফনের কাপড়ে ম্যাটস শিক্ষার্থীদের বিক্ষোভ

আপডেট : ২৯ আগস্ট ২০২৩, ০৩:২৯ পিএম

ইন্টার্নশিপ বহাল, সংগতিপূর্ণ কারিকুলাম প্রণয়ন ও সংশোধনসহ চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট অব্যাহত রেখেছে সারাদেশের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল থেকে আন্দোলনের ১৪তম দিনে বিপুল সংখ্যক শিক্ষার্থী গায়ে কাফনের কাপড় জড়িয়ে ও কালো কাপড়ে মুখ আর শেকলে হাত বেঁধে কান্দিরপাড় টাউনহলের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ১২ বছর ধরে সরকারিভাবে কোনো নিয়োগ দেয়া হচ্ছে না। প্রতি বছর বিভিন্ন প্রতিষ্ঠানের সাত থেকে ১০ হাজার শিক্ষার্থী পাশ করে বের হলেও তারা চাকরি পাচ্ছেন না।

সিরাজগঞ্জে আন্দোলন চালিয়ে যাওয়া ম্যাটস শিক্ষার্থীরা জানান, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আন্দোলন বন্ধ করে আলোচনায় বসার প্রস্তাব দিলেও, আন্দোলন অব্যাহত রেখেই আলোচনার পাল্টা প্রস্তাব দিয়েছেন তারা।

গোপালগঞ্জেও চলছে ম্যাটস শিক্ষার্থীদের আন্দোলন। প্রতিষ্ঠানে তালা দিয়ে ক্লাস বর্জন অব্যাহত রেখেছে শিক্ষার্থীরা।

সাতক্ষীরায় শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন ও ধর্মঘট চলছে। শিক্ষার্থীরা বলছেন, দেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ডিপ্লোমা চিকিৎসকের বিকল্প নেই। তাই উচ্চশিক্ষার সুযোগ দেয়ার দাবি তাদের।

ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ গঠন করতে রংপুরেও চলছে শিক্ষার্থীদের ক্লাস বর্জন। দাবি মানা না হলে আন্দোলন আরও কঠোর করার ঘোষণা।

সারাদেশের মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের অধীনে ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী রয়েছে।

মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর