কুমিল্লায় বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত পাঁচ, বোমা উদ্ধার

আপডেট : ২৯ অক্টোবর ২০২৩, ১১:২১ এএম

কুমিল্লার চকবাজার এলাকায় বিএনপি-পুলিশ সংঘর্ষে পুলিশসহ আহত হয়েছে অন্তত পাঁচজন। ঘটনাস্থল থেকে প্লাস্টিক ব্যাগ ভর্তি ১৫টি হাতবোমা ও পেট্রোলবোমা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিক্ষেপ করা হয়েছে টিয়ারশেল। 

এ সংঘর্ষের ঘটনায় কুমিল্লা জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলী আক্কাস ও মহানগর বিএনপির যুগ্ন আহবায়ক রেজাউল হক আখিসহ সাত বিএনপি নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে নগরের ভিক্টোরিয়া কলেজ রোড থেকে বিএনপির কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির আহবায়ক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, সদস্য সচিব হাজী জসিম, মহানগর বিএনপির আহবায়ক উৎবাদুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপুর নেতৃত্বে হরতালের সমর্থনে জেলা ও মহানগর বিএনপির একটি বিক্ষোভ মিছিল কান্দির পাড় থেকে চকবাজার অভিমুখে যাওয়ার সময় পুলিশ বিক্ষোভ মিছিলটিকে বাধা দেয়। 

বিএনপি নেতাকর্মীরা পুলিশের বাধা উপেক্ষা করে চকবাজার এলাকায় যাওয়ার পর মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ও ককটেল বোমা নিক্ষেপ করে। পুলিশও পাল্টা টিয়ারশেল নিক্ষেপ করে মিছিলটিকে ছত্রভঙ্গ করে দেয়।

এসময় ঘটনাস্থল থেকে প্লাস্টিক ব্যাগ ভর্তি প্রায় ১৫টি হাতবোমা ও পেট্রোলবোমা উদ্ধার করে সেসব নিষ্ক্রিয় করা হয়। পুলিশসহ আহত পাঁচজনকে কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল হাসপাতালে নেয়া হয়েছে।

এদিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেশ কয়েকটি স্থানে টায়ার ও খড়কুটো জ্বালিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা।

মহাসড়কে খুবই কম যানবাহন চলছে। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে পরিবহনের সংখ্যা।

কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. কামরান হোসেন বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশ প্রস্তুত রয়েছে। চকবাজারে বিএনপির হামলায় পুলিশসহ পাঁচজন আহত হয়েছে।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত সাতজনকে আটক করা হয়েছে। চকবাজার এলাকা থেকে বিএনপির ফেলে যাওয়া ব্যাগ ভর্তি প্রায় ১৫টি হাতবোমা ও পেট্টোলবোমা উদ্ধার করেছে পুলিশ।

আরবিএস
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে জানিয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাস করে। তাই তিস্তা ইস্যুতে স্ট্যান্টবাজির রাজনীতির দিন...
সিলেট ও কুমিল্লা জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। এর মধ্যে কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসানকে সিলেট জেলার ডিসি হিসেবে বদলি করা হয়েছে।
সিরাজগঞ্জে বিএনপির সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল মান্নান তালুকদারের নির্বাচনী সভায় হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সাবেক চেয়ারম্যান মো. বাবুল শেখকে গ্রেপ্তার...
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার এলাকায় অবৈধ থ্রি-হুইলার আটকের ঘটনাকে কেন্দ্র করে হাইওয়ে পুলিশের ওপর হামলা ও সরকারি গাড়ি ভাঙচুরের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর