করোনা রোগী সামলাতে নানা সংকটে সাতক্ষীরা হাসপাতাল

আপডেট : ১৪ জুলাই ২০২১, ০৭:১১ পিএম

হাজারো সমস্যায় পড়েছে করোনা ভাইরাসের হটস্পট হয়ে উঠা সাতক্ষীরার প্রধান চিকিৎসাকেন্দ্র সাতক্ষীরা মেডিকেল হাসপাতাল। সংক্রমণ বাড়ায় হু হু করে বাড়ছে রোগী।

আর সেই সঙ্গে সংকট দেখা দিয়েছে জনবল ও চিকিৎসা সেবার। কর্তৃপক্ষই স্বীকার করে নিচ্ছে, হাসপাতালটিতে ৫৮টি পদের মধ্যে ২৭টি চিকিৎসকের পদই শূন্য আছে। 

গত রোজার ঈদের পর সাতক্ষীরায় বাড়তে থাকে করোনার সংক্রমণ। এ সময় হাসপাতালের ৮০টি বেড এবং সদর হাসপাতালের ২০টি বেড দিয়ে করোনা ইউনিট করা হয়।

দিন দিন চাপ বাড়তে থাকায় সাতক্ষীরা মেডিকেলকে করোনা ডেডিকেটেড হাসপাতাল ঘোষণা করে শুরু হয় চিকিৎসা। কিন্তু রোগীর চাপে ব্যাহত হচ্ছে চিকিৎসা ব্যবস্থা। 

রোগীদের অভিযোগ, চিকিৎসক বা নার্সদের পর্যাপ্ত সেবা পাচ্ছেন না তারা। রোগীরাও মানছেন না স্বাস্থ্যবিধি। সব দিক দিয়েই করোনা ইউনিটের স্বাস্থ্য সেবার মান কমছে।

এসব অভিযোগ যে উড়িয়ে দেওয়ার নয়, সেকথা মেনে নিয়েই নিজেদের সীমাবদ্ধতার কথা জানালো হাসপাতাল কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ৮০১ পিস ইয়াবাসহ ধামরাই থেকে আটক ৩ মাদক ব্যবসায়ী

সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. কুদরত-ই- খোদা বলছেন, সব সমস্যার মূলে জনবল সংকট। ফলে রোগী সামলাতে হিমশিম খাচ্ছেন তারা। 

সাতক্ষীরা জেলার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানিয়েছেন, জনবল ও অন্যান্য সংকট কাটাতে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফলে শিগগিরই সেবা নিশ্চিত করা সম্ভব হবে। 

জেলায় বর্তমানের করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে চার হাজার ছাড়িয়েছে। আর করোনা ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে চারশ’রও বেশি মানুষের। 



একাত্তর/আরবিএস  

গণঅভ্যুত্থানে পালানো সরকার আবার ফিরে এসেছে, সারা পৃথিবীতেই এমন কোনো নজির নেই বলে মন্তব্য করেছেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, চব্বিশের ৫ আগস্টের পর বাংলাদেশে কোনো গায়েবি মামলা হয়নি।
চাঁপাইনবাবগঞ্জে ৪০ ভরি স্বর্ণ আত্মসাৎ মামলায় পুলিশের এক কনস্টেবলসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। 
জামায়াতে ইসলামী নতুন আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে দেশে পুনরায় বিরাজনীতিকরণ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।  
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাশাপাশি আপিল বিভাগেও মামলা নিষ্পত্তির ক্ষেত্রে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি-আগস্ট) এক অভাবনীয় গতি ও অগ্রগতি লক্ষ্য করা গেছে। চলতি বছরের প্রথম আট মাসে নতুন...
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ২০২৬ সালের প্রথম আট মাসে (জানুয়ারি থেকে আগস্ট) মামলা নিষ্পত্তিতে এক অভূতপূর্ব গতি লক্ষ্য করা গেছে। এই সময়ে ৮৭ হাজার ৫৯৬টি মামলা নিষ্পত্তি হয়েছে, যা বিগত টানা পাঁচ...
দেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হলে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত হবে বলেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যুক্তরাজ্যের সাংবিধানিক ভবিষ্যৎ ও অখণ্ডতা নিয়ে নতুন করে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক অনিশ্চয়তা। ইতিহাসের প্রথমবারের মতো ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড, এই তিনটি অঞ্চলই একযোগে স্বাধীনতার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর