গ্যাসের কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ দম্পতির মৃত্যু

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:৪২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাসের কম্প্রেসার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ স্বামী-স্ত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে তাদের মৃত্যু হয়। 

নিহতরা হলেন- রংপুরের তারাগঞ্জ থানাধীন ইছামত মেনা নগর এলাকার শামীম ইসলাম (২৪) ও তার স্ত্রী জাহানারা বেগম (২২)। তারা সাওঘাট এলাকায় কারখানায় কাজ করতেন এবং একই এলাকার ভাড়াটিয়া ছিলেন।

তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া।

এর আগে শনিবার ভোরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট নয়াপাড়া এলাকায় রান্না করার জন্য চুলা জ্বালাতে গিয়ে গ্যাসের কম্প্রেসার বিস্ফোরিত হয়ে তারা দগ্ধ হন।

পুলিশ জানায়, শনিবার ভোরে কারখানা শ্রমিক শামীমের স্ত্রী জাহানারা বেগম রান্না ঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে হঠাৎ গ্যাসের কম্প্রেসার বিস্ফোরিত হয়। সাথে সাথে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় আগুনে দগ্ধ হন জাহানারা বেগম ও  শামীম ইসলাম। পরে আশপাশের লোকজন দগ্ধ দম্পতিকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে আধা ঘণ্টার ব্যবধানে স্ত্রী জাহানারা বেগম ও স্বামী শামীম ইসলাম মারা যান। 

রাতেই পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দু'টি নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

আরবিএস
নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর