মুরগি বিক্রির টাকা নিয়ে দ্বন্দ্ব, ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৩ পিএম

ফেনীর ছাগলনাইয়ায় খামারের মুরগি বিক্রির টাকা না দেওয়ায় মাথায় আঘাত করে আবুল কাসেম নামে এক পোল্ট্রি ব্যবসায়ী হত্যা করা হয়েছে। ক্লু-লেস এ হত্যাকাণ্ডের একদিন পরই মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। 

শনিবার রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ছাগলনাইয়া উপজেলার মহামায়া ইউনিয়নের জয়নগর গ্রামের মোহাম্মদ মোস্তফার ছেলে আলাউদ্দিন মিন্টু এবং ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের বেদরাবাদ শিলুয়া গ্রামের খুরশিদ আলমের ছেলে দ্বীন মোহাম্মদ নয়ন।

রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে ফেনী পুলিশ সুপার জাকির হাসান এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তার আসামিরা পোল্ট্রি ব্যবসায়ী আবুল কাসেমের পূর্ব পরিচিত। আরও একজনসহ তারা মোট চারজন একসাথে প্রায় সময় খামারের পাশে আড্ডা দিতেন। হত্যাকাণ্ডের দু'দিন আগে আবুল কাসেম তার খামারের চার লাখ ৫৭ হাজার টাকার মুরগি বিক্রি করেন। মুরগি বিক্রির টাকা হাতিয়ে নিতে গ্রেপ্তার আসামিরা নানা ফন্দি আঁটতে শুরু করেন। ঘটনার দিন বৃহস্পতিবার রাত ১২টার দিকে তারা খামারের পাশে বসে আবুল কাসেমকে নিয়ে কিছুক্ষণ আড্ডা দেন। এক পর্যায়ে তারা মুরগি বিক্রির টাকা দিতে তাকে চাপ দিতে থাকেন।

টাকা ব্যাংকে এবং এ মুহূর্তে তার কাছে টাকা নেই বলার পরও তারা বিশ্বাস করেনি। তর্কাতর্কির এক পর্যায়ে আলাউদ্দিন মিন্টু আবুল কাসেমের মাথায় আঘাত করেন। এতে তিনি রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এসময় দ্বীন মোহাম্মদ নয়ন ও পলাতক অন্যজন তাকে লাথি, কিল-ঘুষি মেরে মৃত্যু নিশ্চিত করেন। পরে পার্শ্ববর্তী কালিদাস পাহালিয়া খালে মরদেহ ফেলে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে সংগ্রহ করা আলামতের সূত্র ধরে ছাগলনাইয়া ও ফেনী সদর থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা আদালতে জবানবন্দি দেবে।

পুলিশ সুপার আরও জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপর আসামির নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাকেও গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার দুইজনকে জবানবন্দি নেওয়া শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

এর আগে গত বৃহস্পতিবার রাতে আবুল কাসেম বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করেন তার পরিবারের সদস্যরা। শুক্রবার ভোররাতে তার মরদেহ খালে দেখতে পেয়ে পুলিশে খবর দেন তারা। পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ফেনী হাসপাতাল মর্গে পাঠায়।

শুক্রবার আবুল কাসেমের স্ত্রী লিজা আক্তার বাদি হয়ে অজ্ঞাত আসামি করে থানায় হত্যা মামলা করেন।  

আরবিএস
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় প্রধান আসামি সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার তৎকালীন অধ্যক্ষ সিরাজ উদদৌলা এবং অন্য আসামি শাহাদাত হোসেন শামীমের...
ফেনীর সোনাগাজীর বহুল আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আসামিদের ডেথ রেফারেন্স, আপিল ও জেল আপিলের রায় পড়া শুরু করেছে হাইকোর্ট।  
আলোচিত ফেনীর সোনাগাজীর মাদরাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর চূড়ান্ত রায় ঘোষণার জন্য সোমবার (২৪ আগস্ট) দিন নির্ধারণ করেছে হাইকোর্ট।
পারিবারিক অশান্তি ও স্ত্রীর সঙ্গে বনিবনা না হওয়ায় দুই শিশুসন্তানকে হত্যার পরিকল্পনা করেন বাবা। সন্তানদের নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়ার নাটকও সাজান তিনি।
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙাপোতা হাওরের চরহাইজদা ফসল রক্ষা বাঁধ থেকে কংক্রিটের সিসি ব্লক চুরির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্থানীয় কৃষক। বাঁধের বানিহারি অংশ থেকে দুই হাজার ৬৪৪টি ব্লক চুরির পর...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর