শিবচরে ট্রেনের ধাক্কায় মাদ্রাসাছাত্রের মৃত্যু

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:১৭ পিএম

মাদারীপুর জেলার শিবচরে ট্রেনের ধাক্কায় এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে উপজেলার কুতুবপুর ইউনিয়নের বড় কেশবপুর এলাকার রেলসড়কের ৫ নং সেতুতে দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাদ্রাসাছাত্র মাহমুদুল ইসলাম (১০) বড় কেশবপুর এলাকার হাকিম আলি বেপারীর কান্দি গ্রামের মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে। মাহমুদ ওই এলাকার ইক্বরা রওজাতুল উলুম মাদ্রাসার প্রথম শ্রেণীর ছাত্র ছিল। 

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে কয়েকজন শিশু শিক্ষার্থীর সাথে মাহমুদুল ইসলাম মাদ্রাসা থেকে বের হয়। অন্য প্রান্তে যাওয়ার জন্য রেল লাইন পার হতে গেলে  ঢাকা থেকে দক্ষিণাঞ্চলগামী একটি ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

স্থানীয়রা জানায়, এর আগেও রেললাইন পার হতে গিয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। এই এলাকাটি বেশ জনবহুল। রেললাইনের উভয় পাশেই মানুষের বসতবাড়ি ও  শিক্ষা প্রতিষ্ঠান। লোকজন এক পাশ থেকে অন্য পাশে যেতে রেললাইন পার হয়েই যায়। এতে করে দুর্ঘটনা ঘটছে।

ভাঙ্গা রেলওয়ে থানার (বামনকান্দা) উপ-পরিদর্শক(এসআই) নজরুল ইসলাম জানান, খবর পেয়েই ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তা স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

একাত্তর/জো
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর