সাভারে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

আপডেট : ২৯ মার্চ ২০২৪, ১২:৫২ এএম

সাভারে দুর্বৃত্তের ছুরিকাঘাতের পর শহীদুল ইসলাম নামের এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সাভারের এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে দুপুরে সাভার পৌরসভার ছায়াবিথীর আমতলা এলাকায় তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

নিহত শহিদুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের চরধরমপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে। তিনি সাভারের ছায়াবিথী এলাকার ফিউচার ডেন্টালে অফিস সহকারী হিসাবে কাজ করতেন।

স্থানীয়রা জানান, দুপুরে শহিদুলকে কেউ ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা।

ফিউচার ডেন্টালের মালিক মো. বেলাল উদ্দিন জানান, দুপুর ১টা থেকে দেড়টার মধ্যে শহিদুল বাসা থেকে বের হয়ে ছায়াবিথীর আমতলা এলাকায় যান। প্রায় আধাঘণ্টা পরই তার কাছে খবর আসে শহিদুলকে কেউ ছুরিকাঘাত করেছে। তাকে স্থানীয়রা উদ্ধার করে সাভারের সুপার ক্লিনিকে ভর্তি করে। এরপর জানতে পারেন তাকে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয়। পরে এনাম মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল সন্ধ্যার দিকে মারা যান। শহিদুলের পকেটে একটি মোবাইল ফোন ছিলো। ছিনতাইকারীরা সেটি ছিনতাইয়ে ব্যর্থ হয়ে তাকে ছুরিকাঘাত করেছে বলে ধারণা করছেন তিনি।

সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহতের শরীরের প্রাথমিক সুরতহাল চলছে। তদন্ত করে বিস্তারিত পরে জানানো হবে।

আরবিএস
ঢাকার আশুলিয়া থেকে অপহৃত দুই বছরের একটি শিশুকে টাঙ্গাইলের ঘাটাইল এলাকা থেকে জীবিত উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বেলী বেগম (৩৫) নামের এক নারীকে...
সাভারের আশুলিয়ায় নিজ বাড়ি থেকে এক গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আশুলিয়ার উত্তর মরিচকাটা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
সাভারের আশুলিয়ায় চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ছয়জনকে নির্মমভাবে পুড়িয়ে হত্যার ঘটনায় ব্যবহৃত বহুল আলোচিত সেই পুলিশ ভ্যানটির সন্ধান পাওয়া গেছে। 
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর