দম ফেলার ফুরসত নেই গাইবান্ধার কামারদের

আপডেট : ১৪ জুন ২০২৪, ০১:৪১ পিএম

কোরবানির ঈদকে সামনে রেখে গাইবান্ধার বিভিন্ন কামার পাড়ায় ব্যস্ত সময় পার করছেন কামাররা। চলছে দা, বটি, ছুরিসহ কোরবানির পশুর মাংস কাটার বিভিন্ন সরঞ্জাম তৈরির কাজ। আর তাদের এ ব্যস্ততা থাকবে ঈদের দিন পর্যন্ত। 

চলছে দা, ছুরি, বটি, চাপাতি তৈরি ও শান দেয়ার কাজ। গাইবান্ধার কামার শিল্পীদের চিত্র এটি। ঈদকে সামনে ব্যস্ত সময় পার করছেন তারা।

নতুন সরঞ্জাম তৈরি এবং পুরোনোগুলোতে শান দেয়ার এই কর্মযজ্ঞ চলবে ঈদের দিন পর্যন্ত। তবে কামাররা বলছেন, বাজারে রেডিমেড দা, বটি, ছুরি আসায় হুমকির মুখে পড়েছে তাদের পূর্বপুরুষের এই ব্যবসা।

একজন কামার বলেন, বর্তমানে খুব কম দামে রেডিমেড সরঞ্জাম কিনতে পাওয়া যায়। সবাই রেডিমেডগুলোই বেশি নিচ্ছে। 

অবশ্য কামারদের ওপর থেকে আস্থা হারায়নি গ্রাহকরা। পুরাতন সরঞ্জামকে শান দিতে কামারের দোকানে ভিড় করছেন তারা। অনেকেই বানিয়ে নিচ্ছেন নতুন ছুরি, চাপাতি।

আকার ভেদে পশু জবাই করা ছুরি ৮০০ থেকে এক হাজার টাকা এবং হাড় কোপানো চাপাতি, দা ৬০০ টাকা এবং চামড়া ছাড়ানো চাকু ১০০ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

আরবিএস
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর