কদমতলীতে গার্মেন্টসকর্মী গণধর্ষণ: গ্রেপ্তার ২

আপডেট : ২৯ জুলাই ২০২১, ০১:০৫ পিএম

রাজধানীর কদমতলী এলাকার মুরাদপুরে এক গার্মেন্টস কর্মীকে গণধর্ষণের ঘটনায় দায়ের করা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছেন আরও চার আসামি। গ্রেপ্তারকৃত আসামীরা হলেন মোঃ মেহেদী হাসান (১৯) ও মোঃ সোহাগ হোসেন (২০)।

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন একাত্তরকে জানান, ১৯ বছর বয়সী ওই গার্মেন্টস কর্মী যাত্রাবাড়ী এলাকায় থাকেন। এলাকারই একটি গার্মেন্টসে চাকরি করেন তিনি। গত মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যায় আকাশ (২০) নামে পূর্ব পরিচিত এক যুবক মুঠোফোনে ফোন করে তাকে ঘর থেকে বের করে আনেন। এরপর তাকে নিয়ে যান মুরাদপুরের একটি বাড়ির ছাদে। সেখানে তাকে সংঘবদ্ধভাবে গণধর্ষণ করে আসামীরা। 

ঘটনার পরপরই ৯৯৯ নম্বরে কল পেয়ে রাতেই ভিকটিমকে উদ্ধার করে পুলিশ এবং ঘটনাস্থল থেকে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। পরে ভিকটিম নিজেই বাদী হয়ে ৬ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/০৩) এর ৯ (৩) ধারায় গণধর্ষণের মামলা দায়ের করেন। 

কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও বলেন, প্রাথমিক জিজ্ঞসাবাদে আসামীরা ধর্ষণের কথা স্বীকার করেছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে। বাকি ৪ আসামি পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (তদন্ত) সজীব দে একাত্তরকে বলেন, বুধবার (২৮ জুলাই) দিনগত মধ্যরাতে ওই গার্মেন্টস কর্মীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়। আসামীদেরকে কোর্টে চালান করা হয়েছে।


একাত্তর/এআর

গাজীপুরের কাপাসিয়া উপজেলার রাউতকোনা গ্রামে এক ভয়াবহ ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি বহুতল ভবনের নিচতলার ফ্ল্যাট থেকে মা, তাঁর তিন সন্তান এবং তাঁর ভাইয়ের গলাকাটা ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বামীর গলায় ছুড়ি ঠেকিয়ে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় অভিযুক্ত আফজাল ও আব্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
খাগড়াছড়িতে যে মারমা কিশোরী দলবদ্ধ ‘ধর্ষণের’ শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে, সেই কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদনে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর