গাঁজা ও নকল নিয়ে পরীক্ষার হলে এইচএসসি পরীক্ষার্থী

আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১০:০৯ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষার কেন্দ্রে গাঁজা ও নকলের চিরকুট নিয়ে প্রবেশ করায় তিন পরীক্ষার্থীকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার ভুলতা স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

এদিন পরীক্ষা কেন্দ্রে গাঁজা নিয়ে প্রবেশ করায় পাঁচরুখি কলেজের পরীক্ষার্থী শ্রাবণকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক আইনে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নকলে জড়িত পাঁচরুখি কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তুর্যকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়। 

রূপগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আহসান মাহমুদ রাসেল জানান, বৃহস্পতিবার এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। তিনিসহ উপজেলা সহকারী কমিশনার সিমন সরকার ভুলতা স্কুল এন্ড কলেজ পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে যান। বেলা সাড়ে ১২টার দিকে একটি কক্ষ থেকে কয়েকজন ছাত্র বের হয় বাথরুমে যায়। পরে তারা রুমে এসে খাতায় লিখতে থাকে। কিন্তু তাদের আচরণ সন্দেহজনক মনে হলে কক্ষে ডিউটিরত শিক্ষক দিয়ে প্রথমে শ্রাবন মোল্লার শার্টের ও প্যান্টের পকেট তল্লাশি করলে ২০০ গ্রাম গাঁজা ও নকলের চিরকুট পাওয়া যায়। এছাড়াও পরীক্ষার্থী তুর্য ও সাঈদের কাছ থেকে নকলের কিছু চিরকুট পাওয়া যায়। 

এসময় শ্রাবন মোল্লাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একশ টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অপরাধে তুর্য ও সাঈদকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

পরে সাজা পাওয়া শ্রাবনকে রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করলে বিকেলে পুলিশ তাকে নারায়ণগঞ্জ কারাগারে পাঠায়। 

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর