জোড়া খুনে ছয় মৃত্যুদণ্ড, সাত যাবজ্জীবন

আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৭:৩৭ পিএম

জমি নিয়ে বিরোধের জেরে ২০১৬ সালে কুমিল্লার সদর দক্ষিণ এলাকায় গিয়াস উদ্দিন ও জামাল হোসেন খুনের ঘটনায় ছয়জনের মৃত্যুমৃত্যুদণ্ড ও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন কুমিল্লার আদালত। এসময় দুইজনকে খালাস দেয়া হয়।

সোমবার দুপুর একটার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেন এই রায় দেন। রায় ঘোষণার সময় এ মামলার ১৫ জন আসামীই এজলাসে উপস্থিত ছিলেন। 

মৃত্যুদণ্ডে দন্ডিত আসামিরা হলেন তোফায়েল আহমেদ তোতা, কামাল হোসেন, আলমগীর হোসেন, মামুন, বাবুল, হারুনুর রশীদ। এ মামলায় যাবজ্জীবনপ্রাপ্ত আসামিরা হলেন হায়দার আলী, আবদুল মান্নান, জামাল হোসেন, আবুল বাসার, জাকির হোসেন, আবদুল কাদের, আবদুল কুদ্দুস।

মামলার এজাহার ও রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি জহিরুল ইসলাম সেলিম জানান, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার ধনাইতরী এলাকার তোফায়েল আহমেদ তোতা ও গিয়াস উদ্দিনের দুই পরিবারে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এরই জেরে ২০১৬ সালের ১২ আগষ্ট রাত ৮ টার দিকে চা দোকানে জনসম্মুখে নৃশংসভাবে কুপিয়ে গিয়াস উদ্দিন ও জামাল হোসেনকে হত্যা করা হয়। 

ঘটনার পর গিয়াস উদ্দিনের ছেলে মেহেদী হাসান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানায় অভিযোগ দায়ের করে। পরে তদন্ত করে ১৫ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এ মামলায় ১৩ জন সাক্ষী সাক্ষ্যপ্রদান করেন।

রায়ের তথ্য নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের কৌশলী পিপি এডভোকেট জহিরুল ইসলাম সেলিম জানান, রায়ের সময় ১৫ জনের সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। এসময় ২ জনকে খালাস দেয়া হয়। আমরা এই রায়ে সন্তুষ্ট।

এআর
বগুড়ার আলোচিত হাফেজ রাকিবুল হাসান হৃদয় হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজার প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা...
জামালপুর সদর উপজেলার রশিদপুরে বহুল এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দায়ের করা আলোচিত মামলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাদের যাবজ্জীবন...
ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত হত্যা মামলায় ১৬ জনকে মৃত্যুদণ্ড দেওয়া ট্রাইব্যুনালের বিচারককে অবিলম্বে ফৌজদারি মামলার বিচারিক দায়িত্ব থেকে সরিয়ে দিতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষক ছানোয়ার হোসেন হত্যা মামলায় এক নারীসহ ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর