চাঁদাবাজদের হাতে জিম্মি হওয়া তিন নাবিক উদ্ধার

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৬ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে চাঁদাবাজদের হাতে জিম্মি হওয়া জাহাজের তিন নাবিককে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।  

বুধবার কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সিয়াম-উল-হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

এ কর্মকর্তা বলেন, এদিন সকাল ৮টায় ফতুল্লার আলিগঞ্জ লঞ্চঘাট সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে মেসার্স কাবা নেভিগেশন কোম্পানি লিমিটেডের একটি পণ্যবাহী লাইটার জাহাজ এমভি তাসমিয়ারা-১'র তিনজন নাবিক দৈনন্দিন কাজে আলিগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় যায়। এসময় দুষ্কৃতিকারীরা চাঁদা দাবি করে ওই নাবিকদের জিম্মি করে রাখে। 

তিনি আরও জানান, পরবর্তীতে মুঠোফোনের মাধ্যমে লাইটার জাহাজটির মালিকপক্ষ তাদের জাহাজের নিরাপত্তা এবং জিম্মি নাবিকদের উদ্ধারের জন্য কোস্ট গার্ডের সহযোগিতা কামনা করে। এই তথ্যের ভিত্তিতে তৎক্ষণিক কোস্ট গার্ড স্টেশন পাগলার ৮ সদস্যের একটি আভিধানিক দল আলিগঞ্জ মাদ্রাসা ঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে চাঁদাবাজদের কবল হতে জিম্মি নাবিকদের উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে। 

তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি। 

আরবিএস
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর