সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার গ্রেপ্তার

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৪, ১০:৩৭ এএম

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দারকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। 

শুক্রবার ভোরে জেলা শহরের আরাপপুর জামতলা এলাকায় থেকে র‍্যাব ও সেনাবাহিনীর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর নাঈম আহমেদ। 

মেজর নাঈম জানান, ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলার সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় গত ১৯ ও ২৪ আগস্ট সদর থানায় দুটি নাশকতার মামলার করা হয়। ওই মামলার ১ নম্বর আসামি নায়েব আলী জোয়ার্দ্দার। তিনি শহরের আরাপপুর জামতলা এলাকায় নিজ বাড়িতে অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

রাতে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে সদর থানায় সোপর্দ করা হয়। শুক্রবার সকালে তাকে আদালতে পাঠায় পুলিশ।

এর আগে গেলো ৪ আগস্ট আওয়ামী লীগের শান্তি মিছিল থেকে ঝিনাইদহ বিএনপির কার্যালয় ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-১ আসন থেকে নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই। চলতি বছরের ৬ মার্চ ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে আসনটি শূন্য হয়। এরপর ঝিনাইদহ-১ আসনের উপনির্বাচনে গত ১৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন নায়েব আলী জোয়ার্দ্দার।

আরবিএস
ঝিনাইদহের সরকারি কেশব চন্দ্র (কেসি) কলেজে ইসলামী ছাত্রশিবিরের নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ক্যাম্পাসে সব ধরনের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং অনির্দিষ্টকালের...
ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার মালা ঝুলিয়ে রাখার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) দুপুরের পর থেকে এ সংক্রান্ত কয়েকটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়লে জেলাজুড়ে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে।...
সব জটিলতা পেরিয়ে অবশেষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদের নিয়োগপত্র হাতে পেয়েছেন ঝিনাইদহের বহুল আলোচিত যুবক মিশন আচার্য। 
ঝিনাইদহে বাসচাপায় পৌরসভার এক কর্মচারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক ইজিবাইকচালক।
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর