সিলেটে জনপ্রিয় হয়ে উঠেছে সাইক্লিং

আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০১:০৬ পিএম

শহুরে মানুষের কায়িক পরিশ্রম কমে গেছে যাওয়াতে ফিটনেস নষ্ট হয়ে শরীরে বাসা বাঁধছে দীর্ঘমেয়াদি নানা অসুখ। তাই কর্মব্যস্ত এই যুগে ফিটনেস ঠিক রাখতে সাইক্লিং হতে পারে অন্যতম সমাধান। এমন প্রেক্ষাপটেই সিলেটে শহরে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠেছে সাইক্লিং। 

তরুণ থেকে শুরু করে সকল বয়সী মানুষের মধ্যে, পরিবেশ বান্ধব সাইকেল ব্যবহারে বাড়ছে আগ্রহ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বাইসাইকেল ব্যবহার করলে যেমন মানুষ শারীরিকভাবে সুস্থ থাকে তেমনি ভালো থাকে পরিবেশ। প্রতিদিন তিন কিলোমিটার সাইকেল চালালে মানুষের শারীরিক সুস্থতা বজায় থাকে।

চার দিকে সবুজ চায়ের বাগান আর ছোট ছোট টিলায় ভরপুর সিলেট নগরী। প্রতিদিন এই কর্মব্যস্ত শহরে বহু তরুণ তরুণী বা কর্মজীবী মানুষকে দেখা যায় সিলেট নগরীর ব্যস্ততম সড়কে বা চা বাগানের আঁকাবাঁকা পথে বাইসাইকেল চালাতে। মনে আনন্দ নিয়েই করছেন সাইক্লিং। 

অনেকে মনে করেন নগর সভ্যতার কর্মব্যস্তু জীবনে সময় বাঁচাতে সহজ বাহন সাইকেল। আর, অনেকে মনে করেন সাইকেল চালালে মানসিক আর শারীরিকভাবে যেমন সুস্থ থাকা যায়। কাজকর্মে ও চলাফেরাতে সহজ হয়। সাইকেল চালালে স্থূলতা হ্রাস পায়। স্বাস্থ্যকর ওজন বজায় রাখতে সাহায্য করে।

সিলেট জেলার কয়েক হাজার সাইক্লিস্টদের সংগঠন সিলেট সাইক্লিং কমিউনিটি। ২৫ অক্টোবর ২০২৪ সালে ১১ বছর পূর্ণ করে ১২ বছরে পদার্পণ উপলক্ষ্যে আয়োজিত হয় হয় এক বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা। নগরীর সুবিদ বাজার থেকে হিলুয়াছড়া চা বাগান পর্যন্ত এই শোভাযাত্রায় অংশ নেন শতাধিক সাইক্লিস্ট।

সিলেট সাইক্লিং কমিউনিটির এডমিন ডা. ওরাকাতুল জান্নাত বলেন, সকলের প্রিয় এই সংগঠনটি ১১ বছর পূর্ণ করে এক যুগে পা রাখল। ২০১৩ সালে আমরা কয়েকজন এই সংগঠনটি শুরু করেছিলাম আর এখন আমাদের সকল বয়সী নারী পুরুষ মিলিয়ে ফেসবুক গ্রুপের সদস্য প্রায় অর্ধলক্ষ।

তিনি বলেন, আমাদের লক্ষ্য ছিল সাইক্লিং এর মাধ্যমে মানুষ যেন সুস্থ থাকে, নগরীর যানজট কমানো এবং পরিবেশ দূষণ কমিয়ে একটি সুন্দর শহর তৈরি করা। আমরা সবাইকে আমন্ত্রণ জানাতে চাই সাইক্লিংয়ে আসার জন্য। নিজেকে এবং নিজেদের পরিবেশকে ভালো রাখতে সাইক্লিংয়ের কোনো বিকল্প নেই।’

এ সময় সিলেট সাইক্লিং কমিউনিটির এডমিন সৈয়দ সোহাগ, হাসান আহমেদ, কামরুল ইসলামসহ উপস্থিত ছিলেন বিভিন্ন বয়সের ও শ্রেণিপেশার বিশিষ্ট ব্যক্তিরা। তারা মনে করেন, সাইকেল চালাতে মানুষের আগ্রহ বাড়লে কমবে পরিবেশ দূষণ এবং নগরীর যানজট। 

 

এআরএস
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নাচের অনুষ্ঠানের কথা বলে ডেকে নিয়ে দুই পেশাদার নৃত্যশিল্পীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 
ভারতীয় সিনেমার অন্যতম ব্যবসাসফল ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত মেগা ফ্র্যাঞ্চাইজি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল নিয়ে এক চাঞ্চল্যকর খবর সামনে আনলেন পরিচালক নাগ অশ্বিন। ছবিটির দ্বিতীয় পর্বে বড় কোনো নতুন...
পাকিস্তানে আবারও আত্মঘাতী হামলা! উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ চেকপোস্ট লক্ষ্য করে বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে এক ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। শনিবার ডেরা...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৮৪ শিশুর হাম শনাক্ত হয়েছে, হাম উপসর্গ দেখা গেছে ৯৮০ শিশুর মধ্যে। আর হাম নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৯০৭ শিশু। 
বিশ্বের অন্যতম শীর্ষ বিপজ্জনক ও আলোড়ন সৃষ্টিকারী হ্যাকার গোষ্ঠী ‘শাইনিহান্টার্স’ মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের ডেটাবেজে থাবা বসিয়ে বাগিয়ে নিয়েছে গোয়েন্দা সংস্থাটির কর্মকর্তা ও...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর