বান্দরবানে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে তিন কেএনএ সদস্য নিহত

আপডেট : ২৪ নভেম্বর ২০২৪, ০৫:১৯ পিএম

বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্য নিহত হয়েছেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পরিদপ্তরের সহকারী পরিচালক রাশেদুল আলম খান বিষয়টি নিশ্চিত করেছেন।  

আইএস‌পিআর জানায়, বান্দরবান জেলার রুমা উপজেলার গহিন জঙ্গলে কেএনএফের গোপন আস্তানা র‌য়ে‌ছে এমন খবর পে‌য়ে অভিযানে না‌মে সেনাবা‌হিনী। সেখা‌নে অভিযানের খবর পে‌য়ে আস্তানা থে‌কে গু‌লি ছুড়‌লে সেনাবাহিনীও আত্মরক্ষার্থে পাল্টা গু‌লি চালায়। এসময় আস্তানায় থাকা তিন কেএনএফ সদস‌্য নিহত হন। প‌রে আস্তানায় অভিযান চা‌লি‌য়ে বিপুল প‌রিমাণ অস্ত্র ও সরঞ্জামা‌দি উদ্ধার ক‌রে সেনাবাহিনী।

তবে কি পরিমাণ অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

রুমা থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোহরাওয়ার্দী বলেন, পাইন্দূ ইউনিয়নে কুত্তাঝিরি নামক স্থানে সেনাবাহিনীর অভিযানে তিনজন কেএনএফ সশস্ত্র সদস্য নিহত হয়েছে বলে শুনেছি। তবে দাপ্তরিকভাবে এখনও কোনো তথ্য আসেনি। তাদের নাম ঠিকানাও জানা যায়নি। 

আরবিএস
নতুন কোনো দুর্যোগ না হলে আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) থেকে পর্যটকদের জন্য বান্দরবানের সব পর্যটনকেন্দ্র খুলে দেওয়া হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। 
টানা ভারী বর্ষণের কারণে সৃষ্ট দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র আগামী রোববার (১২ জুলাই) পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
ভারী বর্ষণে পাহাড়ধস ও সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে সারাদেশের সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন হয়ে পড়েছে। 
টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কার্যত দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হয়েছে পার্বত্য জেলা বান্দরবানে। বন্যা, পাহাড়ধসের আশঙ্কা, সড়ক যোগাযোগে বিঘ্ন এবং দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় স্থবির হয়ে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর