চুন-বালু মেশানো পানি খাইয়ে যুবককে হত্যার অভিযোগ

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৯:১২ পিএম

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় গরু চুরির অভিযোগে হেলাল মিয়া (৩৫) নামের এক যুবকের ওপর নির্মমতা চালানো হয়েছে। তাকে মারধরের পর চুন ও বালু মেশানো পানি খাওয়ানো হয়। এর ফলেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাতে গোয়াইনঘাট উপজেলার রাধা নগরে এই ঘটনা ঘটে।

নিহত নাম হেলাল মিয়া গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ি ইউনিয়নের ঘোষগ্রামের মৃত শফিকুর রহমানের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গোয়াইনঘাট উপজেলার রাধা নগরে  দুই ব্যক্তিকে গরু চুরির অভিযোগ আটক করা হয়। তাদের একজনের নাম হেলাল মিয়া এবং আরেক জনের নাম বোরহান।

পুলিশের দেয়া তথ্যে জানা যায়, ঘটনার দিন আটকের পর হেলাল মিয়াকে জোড় করে ঢাকা কেজি চুনের সাথে বালু মিশিয়ে পানি খাওয়ানো হয় এবং নানাভাবে নির্যাতন করা হয়। পরের দিন ২৫ ডিসেম্বর সকালে হেলাল মিয়ার নাক-কান দিয়ে সাদা পানি এবং পায়ুপথ দিয়ে রক্ত বের হতে থাকে। পরে হাসপাতাল নেয়ার পথে হেলাল মিয়ার মৃত্যু হয়। আর বোরহান সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ সরকার তোফায়েল আহমেদ বলেন, অতিরিক্ত মারধর এবং চুন-বালু মেশানো পানি খাওয়ানোর কারণে হেলালের মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। 

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। ঘটনার পুরো সত্যতা তদন্তের মাধ্যমে বেড়িয়ে আসবে ।

আরবিএস
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। নিহত তিন শিশুরা হলো—১৪ মাস বয়সী আরাব, ১০ মাস বয়সী ইভা আক্তার এবং মাত্র ছয় মাস বয়সী রাইয়ান। তাদের মধ্যে দুজনের বাড়ি সুনামগঞ্জ...
কয়েক দিনের বিরতির পর সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আবারও দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। নতুন করে প্রাণ হারানো দুই শিশুর একজন সিলেটের যার বয়স ৯ মাস, অন্যজন সুনামগঞ্জের যার বয়স ছয় মাস। এ নিয়ে...
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
সিলেটের ঐতিহাসিক হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা এখন থেকে প্রতিদিন গণনা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে আয়ের ৩৫ শতাংশ টাকা মাজারের সার্বিক উন্নয়নকাজে ব্যয় করা হবে। বাকি ৬৫ শতাংশ...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর