চতুর্থ বিয়ে নিয়ে তর্ক, দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ১০

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পিএম

বিয়ে নিয়ে মশকরা করার জেরে ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় দুই দল গ্রামবাসীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক নারীসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

বুধবার ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী জানায়, স্থানীয় মাহফিলে আগত ৮০০ লোককে খাওয়ানোর জন্য মঙ্গলবার বিকেলে ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ বাজার থেকে কেনাকাটা করেন মাওলানা জাহিদ হোসেন। এতো লোকের আয়োজন দেখে তার (মাওলানা জাহিদ হোসেন) চাচাতো ভাই রাসেল মোল্লা চায়ের দোকানে বসে বলেন, “মাওলানা জাহিদ হোসেন যে পরিমাণ বাজার করেছে, তা দিয়ে চতুর্থ বিয়ে করে ফেলতে পারতো”। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে তর্ক বিতর্কের এক পর্যায় হাতাহাতি হয়। 

এ ঘটনার জের ধরে বুধবার সকালে মুনসুরাবাদ গ্রামের বিবদমান দুই পক্ষ বাবর আলী মাতুব্বরের দলের লোকজন ও আলম মোল্লার দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুই দলের নারী-পুরুষসহ অন্তত ১০ জন আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। 

ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. মোখলেসুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। 

ঘটনার সাথে জড়িত সন্দেহে মাওলানা জাহিদ ও তার ভাই আলম মোল্লাকে আটক করেছে পুলিশ। 

আরবিএস
নবায়নযোগ্য শক্তির প্রসার ও টেকসই বিদ্যুৎ নিশ্চিতের পথে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল ফরিদপুর জেলা পরিষদ। এই প্রথমবারের মতো নিজেদের ভবনের ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...
মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা বিকল বাসে আরেকটি বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। 
ফরিদপুরে অবৈধভাবে ওষুধ তৈরি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বায়েজিদ হোসেন শাহেদকে (৪০) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার...
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিবেশ সুরক্ষা এবং অপরিকল্পিত বৃক্ষনিধন রোধে ব্যক্তি মালিকানাধীন জমির গাছ কাটার ক্ষেত্রেও সরকারি অনুমোদন নেয়া বাধ্যতামূলক করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। এখন থেকে নিজস্ব জমির...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর