মুন্সীগঞ্জ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল সিরাজগঞ্জে উদ্ধার, গ্রেপ্তার পাঁচ

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ০৬:০৫ পিএম

মুন্সীগঞ্জের একটি তেলবাহী জাহাজ থেকে লুট হওয়া ফার্নেস অয়েল সাতদিন পর সিরাজগঞ্জের চৌহালী থেকে উদ্ধার করেছে নৌ-পুলিশ। এ সময় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা হয় ফার্নেস অয়েল পরিবহনের কাজে ব্যবহৃত একটি বাল্কহেড। উদ্ধার হওয়া ফার্নেস অয়েলের মূল্য প্রায় তিন কোটি টাকা।

শুক্রবার বিকেলে চৌহালী উপজেলার যমুনা নদীর চরসলিমাবাদ এলাকার ভূতের মোড় নৌঘাটে অভিযান চালিয়ে এ ফার্নেস অয়েল উদ্ধার করা হয়। 
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চৌহালী নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেন।

গ্রেপ্তাররা হলেন, বরগুনার সড়ক গাছিয়া গ্রামের হানিফের ছেলে সুমন শেখ (২৩), খাগবুনিয়া গ্রামের চাঁন খানের ছেলে রিয়াজ খান (২২), লাকুরতলা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. ফেরদৌস (২২), নারায়ণগঞ্জের চর ধলেশ্বরী গ্রামের আব্দুল ব্যাপারীর ছেলে ইসলাম ব্যাপারী (৩৯) ও দেলোয়ারের ছেলে আমজাদ হোসেন তপু (২৬)।

ওসি আরিফ হোসেন জানান, ১০ জানুয়ারি মুন্সীগঞ্জের ধলেশ্বরী-শীতলক্ষ্যা মোহনায় ওটি বিন জামান-১ নামের তেলবাহী জাহাজের ছয় কর্মচারীকে জিম্মি করে ৩৫০ মেট্রিক টন ফার্নেস অয়েল লুট করে বালুবাহী বাল্কহেডে ভর্তি করে নিয়ে যায় ডাকাত দল। এ ঘটনায় জাহাজটির মালিকানা প্রতিষ্ঠান কিং ফিশার শিপিং লাইন্সের ম্যানেজার (অপারেশন) ফজলে খোদা বাদী হয়ে ১১ জানুয়ারি মুন্সীগঞ্জ সদর থানায় মামলা করেন। 

নৌ-পুলিশ মামলাটির বিষয়ে তদন্ত করছে জানিয়ে তিনি বলেন, অভিযানে ২৬০ মেট্রিক টন ফার্নেস অয়েল ভর্তি একটি বাল্কহেড জব্দ এবং পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া ফার্নেস অয়েলের মূল্য প্রায় তিন কোটি টাকা। বাল্কহেডটি দুইদিন আগে থেকে চৌহালীর ভূতের মোড় নৌঘাটে অবস্থান করছিলো। 

আরবিএস
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ডিবি (গোয়েন্দা) পুলিশ পরিচয়ে একটি প্রাইভেটকারের গতি রোধ করে যাত্রীদের মারধর, মালামাল ছিনতাই এবং ৫০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একজনকে...
সিরাজগঞ্জ সদরের একটি আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য আয়নুল হকের ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি তমাল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের টোলপ্লাজায় গরুর খাদ্যবাহী একটি ট্রাক থেকে চার কেজি ৩৩০ গ্রাম হেরোইন ও ৫৮টি নেশাজাতীয় ইনজেকশন (অ্যাম্পুল) উদ্ধার করেছে পুলিশ।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর