ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে চাচিকে ছুরিকাঘাত, যুবক গ্রেপ্তার

আপডেট : ১৫ মার্চ ২০২৫, ০৭:২৭ পিএম

মুন্সীগঞ্জের শ্রীনগরে ধর্ষণচেষ্টায় ব্যর্থ হয়ে চাচিকে ছুরিকাঘাতের অভিযোগে লিয়ন ফকির (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার লিয়ন উপজেলার কামারগাঁও এলাকার নিরব ফকিরের ছেলে। লিয়ন ওই নারীর স্বামীর চাচাতো ভাইয়ের ছেলে।  

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাকিল আহামেদ জানান, শুক্রবার রাতে আহত নারীর দুই ছেলে তারাবীহ পড়তে গেলে রাত সাড়ে আটটার দিকে লিয়ন ফকির তাদের বাড়িতে এসে দরজা খোলার জন্য ডাকাডাকি করে। সে সময় ওই নারী দরজা খুলে দেন।

এসময় কুপ্রস্তাবে রাজী না হওয়ায় লিয়ন ওই নারীরে ঝাপটে ধরে এবং ধর্ষণের চেষ্টা করে। ওই নারী চিৎকার করলে লিয়ন তার মাথায় ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ওসি আরও জানান, শুক্রবার রাতে লিয়নকে গ্রেপ্তার করা হয় এবং শনিবার আদালতে পাঠানো হয়েছে। 

আরবিএস
নারায়ণগঞ্জের ফতুল্লায় ১৭ বছরের এক মাদ্রাসাছাত্রকে ধর্ষণে অভিযোগ জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে ওই মাদ্রাসার শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে স্থানীয়রা তাকে আটকে রাখে। সেখানে দোষ স্বীকার করলে...
নেত্রকোণার মদনে ১১ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনায় জন্ম নেয়া নবজাতকের ডিএনএ পরীক্ষায় মামলার অভিযুক্ত সেই মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী সাগরই শিশুটির বাবা হিসেবে প্রমাণিত হয়েছেন। 
মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর