এপ্রিলে বিজিবির অভিযানে ১০১ কোটি টাকার চোরাচালান পণ্য জব্দ

আপডেট : ০৯ মে ২০২৫, ০৭:৪০ পিএম

গেলো এপ্রিল মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০১ কোটি ৩৮ লাখ ৯৯ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য, মাদক ও অস্ত্র জব্দ করেছে।  

শুক্রবার (৯ মে) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এপ্রিলে জব্দ করা হয়েছে- এক কেজি ৪৭৮ গ্রাম স্বর্ণ, ২৫ কেজি ১২৫ গ্রাম রুপা, ৪ হাজার ৭৫ পিস শাড়ি, ২ হাজার ৩৪২টি থ্রিপিস, শার্টপিস, চাদর ও কম্বল, ৩ হাজার ৯৫১টি তৈরি পোশাক, ১ হাজার ৯৯ মিটার থানকাপড়, ৫ লাখ ৩৭ হাজার ১৩১টি কসমেটিক্স সামগ্রী, ৯০টি ডায়মন্ডের নাকফুল, ২ হাজার ৩৫৫টি ইমিটেশন সামগ্রী, ১৪ লাখ ৫৩ হাজার ৭৯৯টি আতশবাজি, ৪ হাজার,৩৮৫ ঘনফুট কাঠ, ১ হাজার ৫৪৬ কেজি চা পাতা, ৩৩ হাজার ৬৭ কেজি সুপারি, ১ লাখ ৫৬ হাজার ২৫৭ কেজি চিনি, ৪৮হাজার ১৫ কেজি সার, ২৩ হাজার ১৫০ কেজি কয়লা, ৫২৫ কেজি সুতা/কারেন্ট জাল, ৫০০টি মোবাইল, ২ হাজার ৩১০টি মোবাইল ডিসপ্লে, ৪০ হাজার ২৫টি চশমা, ১ হাজার ৬৪৯ কেজি বিভিন্ন প্রকার ফল, ৩ হাজার ২১৮ কেজি ভোজ্য তেল, ১ হাজার ২২ কেজি পিঁয়াজ, ৩ হাজার ২৭২ কেজি রসুন, ১ হাজার ১৫৪ কেজি জিরা, ৩৯ হাজার ৮৭৪ কেজি ফুচকা, ২ হাজার ৩১২ কেজি শুঁটকি মাছ, ৪ হাজার ৮১ হাজার ৫০৯ পিস চিংড়ি মাছের পোনা, ২ হাজার ১৪১ কেজি কফি, ৬ লাখ ৫ হাজার ৪৮ পিস চকোলেট, ৮৩২টি গরু ও মহিষ, তিনটি কষ্টি পাথরের মূর্তি, ১৮টি ট্রাক ও কাভার্ড ভ্যান, পাঁচটি পিকআপ, ছয়টি প্রাইভেটকার ও মাইক্রোবাস, একটি ট্রলি, ৩৬টি নৌকা, ২৯টি সিএনজি ও ইজিবাইক, ৫০টি মোটরসাইকেল ও ১৯টি বাইসাইকেল।

এছাড়া উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে- একটি জি-৩ রাইফেল, একটি এয়ার রাইফেল, একটি দেশীয় পিস্তল, একটি বন্দুক, ৯৯টি ককটেল এবং ৪০টি পেট্রোল বোমা।

গত মাসে বিজিবির জব্দ করা মাদক ও নেশাজাতীয় দ্রব্যের মধ্যে রয়েছে- ৬ লাখ ৬৬ হাজার ২৫৬ পিস ইয়াবা ট্যাবলেট, তিন কেজি ৮৩৪ গ্রাম হেরোইন, এক কেজি ৬১৫ গ্রাম কোকেন, ৮ হাজার ১৫৩ বোতল ফেনসিডিল, ১১ হাজার ৩৯১ বোতল বিদেশি মদ, ৮৭ লিটার বাংলা মদ, ২ হাজার ৫০ বোতল ক্যান বিয়ার, ১ হাজার ৩০৩ কেজি গাঁজা, ১ লাখ ৬৪ হাজার ৬৬০ প্যাকেট বিড়ি ও সিগারেট, ৩১ হাজার ৩০৭টি নেশাজাতীয় ট্যাবলেট ও ইনজেকশন, ৩ হাজার ৬২৯ বোতল ইস্কাফ সিরাপ, ৬ লাখ ৩৫ হাজার ১৯৯ পিস বিভিন্ন প্রকার ওষুধ ও ট্যাবলেট, আট বোতল এলএসডি এবং ৮৮ হাজার ৭৭৬টি এ্যানেগ্রা ও সেনেগ্রা ট্যাবলেট।

এছাড়া সীমান্তে বিজিবি’র অভিযানে ইয়াবাসহ বিভিন্ন প্রকার মাদক পাচার ও অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ১৪৩ জন চোরাকারবারি এবং অবৈধভাবে সীমান্ত অতিক্রমের দায়ে ৪০০ জন বাংলাদেশি নাগরিক ও ১৩ জন ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এরইমধ্যে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। 

এছাড়া বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ৪৬৪ জন মিয়ানমার নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 

আরবিএস
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে গ্রেপ্তার হওয়ার পর ৩৩ মাস বা ২ বছর ৯ মাস কারাভোগ শেষে দেশে ফিরেছেন এক নারীসহ তিন বাংলাদেশি নাগরিক। শুক্রবার সন্ধ্যায় কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট...
দালাল চক্রের মাধ্যমে ভারতে পাচারের উদ্দেশ্যে পঞ্চগড় সীমান্ত এলাকায় অবস্থান করা দুই দম্পতিসহ চার রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রামদাসপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তৎপরতায় তাদের প্রবেশ...
পঞ্চগড়ের সদর উপজেলার সাতমেরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢুকে আখ চুরি করার সময় স্থানীয়দের হাতে আটক হয়েছেন ভারতীয় এক নাগরিক। পরে তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর