চুয়াডাঙ্গায় বিষাক্ত মদ পানে ছয়জনের মৃত্যু

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ১১:২৩ এএম

চুয়াডাঙ্গায় বিষাক্ত চোলাই মদ পান করে ছয়জনের মৃত্যু হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

শনিবার (১১ অক্টোবর) ও রোববার (১২ অক্টোবর) রাতে তাদের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ প্রাথমিক তথ্যে নিহত পাঁচ ব্যক্তির নাম পরিচয় শনাক্ত করতে পেরেছে।

নিহতরা হলেন- সদর উপজেলার শঙ্করচন্দ্র গ্রামের মৃত সামনের ছেলে লাল্টু (৪৫), শংকর চন্দ্র মাঝের পাড়া নবীছদ্দিনের ছেলে শহীদ মোল্লা (৫০), শঙ্করচন্দ্র টাওয়ার পাড়ার ছমির উদ্দীন (৫৫), খাজুরা গ্রামের সেলিম (৩৮), পিরোজখালি পূর্ব পাড়ার নবীসদ্দী ওরফে কাশেমের ছেলে  লালটু (৩৮) এবং নফরকান্দী গ্রামের খেদের আলী (৫৫)। নিহতরা সবাই পেশায় দিন মজুর ও লেবারের কাজ করতো।

চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ ওসি খালেদুর রহমান জানান, গত ১০ অক্টোবর তারা ১০/১২ জন ডিঙ্গেহ এলাকার গোপন স্থানে বিষাক্ত চোলাই মদ পান করেন। এতে করে শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর তিনজনের মৃত্যু খবর এলাকায় ছড়িয়ে পড়ে। 

এদিকে রোববার (১২ অক্টোবর) রাতে তিনজন ব্যক্তি মদ্যপানে অসুস্থ হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়। অজ্ঞাত একজনের অবস্থা আশঙ্কাজনক। তিনি মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন।

ওসি আরও জানান, এ ঘটনার সূত্র ধরে পুলিশ মাঠ কাজ করছে তবে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

মৃত ব্যক্তিদের চারজনের দাফন হয়েছে ও দুজনের মরদেহ ময়মাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। 

আরবিএস
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আলোচিত স্কুলছাত্রী মরিয়ম খাতুনকে (১০) ধর্ষণ ও হত্যার দায়ে একমাত্র আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ...
চুয়াডাঙ্গার দর্শনা বারাদী সীমান্ত অবৈধভাবে অতিক্রমের সময় নারী ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে মাঠের পর মাঠ ফলন্ত কলা, পেঁপে ও ধান মাটিতে লুটিয়ে পড়েছে। কৃষকদের দাবি অনুযায়ী, প্রায় ৫০ হেক্টর জমির ফসল...
চুয়াডাঙ্গায় অবৈধভাবে খোলা বাজারে বিক্রির উদ্দেশে আনা ৯ হাজার লিটার জ্বালানি তেলসহ (অকটেন ও পেট্রল) চারজনকে আটক করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীসেবার মান বাড়ানো, ব্যাগেজ চুরি বা ক্ষতি রোধ করা এবং লাগেজ হ্যান্ডলিং প্রক্রিয়ায় পূর্ণ স্বচ্ছতা ফিরিয়ে আনতে এক যুগান্তকারী প্রযুক্তিভিত্তিক পদক্ষেপ গ্রহণ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর