৬০ কেজি ওজনের সামুদ্রিক কচ্ছপ আটকের পর অবমুক্ত

আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৩, ১১:৪৯ এএম

ভোলায় ডিম পাড়তে এসে স্থানীয় লোকজনের হাতে আটকে পড়ে ‘অলিভ রেডলে’ প্রজাতির একটি সামুদ্রিক মা কচ্ছপ। পরে সেটি উদ্ধার করে নদীতে ছেড়ে দিয়েছে বন বিভাগ। 

রোববার বিকেলে জেলা মনপুরা উপজেলার ভাসনভাঙা চর থেকে প্রায় ৬০ কেজি ওজনের কচ্ছপটি উদ্ধারের পর মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।

ভোলা বনবিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরার ভাসনভাঙা চরের নদী সংলগ্ন বালির মধ্যে একটি সামুদ্রিক মা কচ্ছপ ডিম পাড়তে আসে। এসময় স্থানীয়রা কচ্ছপটি আটক করে বন বিভাগে খবর দেয়। পরে বন বিভাগের লোকজন সেখান থেকে কচ্ছপটি উদ্ধার করে বঙ্গপসাগর সংলগ্ন দক্ষিণা হাওয়া বিচের মেঘনা নদীতে অবমুক্ত করে।

বন্যপ্রাণী গবেষক সামিউল মেহেসানিন জানান, শীত মৌসুম থেকে বর্ষার আগ পর্যন্ত ডিম ছাড়ার সময় হলে এরা শত শত মাইল পাড়ি দিয়ে উপকূলের নির্জন সৈকতে ছুটে আসে। 

একাত্তর/এসি
অভিযান চালিয়ে চারটি বাঁশের ঝুড়িতে আটকে রাখা অবস্থায় কচ্ছপগুলো উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা কচ্ছপগুলো নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়েছে।
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর