ঋণ খেলাপের দায়ে লক্ষ্মীপুরেও বিকল্পধারার মান্নানের মনোনয়নপত্র বাতিল

আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ০৭:০৫ পিএম

লক্ষ্মীপুর-৪ আসনের সংসদ সদস্য বিকল্পধারার মহাসচিব আবদুল মান্নানের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর আগে নোয়াখালী-৪ আসনেও তার মনোনয়নপত্র বাতিল হয়।

ঋণ খেলাপি ও ট্যাক্স পরিশোধ না করার অভিযোগে সোমবার যাচাই-বাছাই শেষে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন।

বিকল্পধারার মহাসচিব মান্নান তিন কোটি ২৯ লাখ টাকা ট্যাক্স পরিশোধ করেননি। এ ছাড়া বিভিন্ন ব্যাংকে থাকা তার ঋণ খেলাপি হিসেবে গণ্য হয়েছে।

রোববার নোয়াখালী-৪ (সদর-সূবর্ণচর) আসনেও ঋণ খেলাপির দায়ে মান্নানের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

আবদুল মান্নান একাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে মহাজোটের প্রার্থী হিসেবে লক্ষ্মীপুর-৪ আসন থেকে সংসদে যান।

এবার এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়া হয়েছে কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলীকে।

কেএসএইচ
লক্ষ্মীপুরে এক শিশু ছাত্রকে ধর্ষণের অভিযোগে এক হিফজ মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাতে জেলার চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে...
লক্ষ্মীপুরের রায়পুরে পড়তে আসা এক শিশুর মুখে বারবার বেত ঢুকিয়ে নির্যাতনের দৃশ্য নিজেই ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন এক মাদ্রাসাশিক্ষক। ভিডিওটির ক্যাপশনে ওই শিক্ষক লেখেন, ‘পিচ্চি...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জকে উপজেলায় রূপান্তর করা হয়েছে এবং নোয়াখালী থেকে লক্ষ্মীপুর পর্যন্ত নতুন রেললাইন স্থাপনের প্রস্তাবনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ...
লক্ষ্মীপুরে সম্প্রতি দিনের বেলা একই পরিবারের চারজনকে নৃশংসভাবে হত্যাসহ একাধিক আলোচিত অপরাধের ঘটনার পর রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়াকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর