সাজেকে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১১:০২ পিএম

রাঙামাটির সাজেকে সড়ক থেকে একটি ডাম্পট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৯ হয়েছে। এদের মধ্যে ছয় জন ঘটনাস্থলে নিহত হন। 

খাগড়াছড়ি সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে সাজেক ইউনিয়নের উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি টিলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সাজেক উদয়পুর সীমান্ত সড়কের ৯০ ডিগ্রি এলাকায় কাজ শেষে শ্রমিকদের নিয়ে উপজেলা সদরে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায় ডাম্পট্রাকটি। এতে ঘটনাস্থলেই ছয় জন শ্রমিক মারা যান। এ দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও ১৩ জন। তাদের উদ্ধার করে সেনাবাহিনী ও বিজিবির সহায়তায় খাগড়াছড়ি সদর হাসপাতালে ও দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

আহতদের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিরীন আক্তার জানান, সীমান্ত সড়কের কাজ শেষে ডাম্পট্রাকটি ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের ১০০ ফুট গভীর খাদে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে গেছে।

সাজেক সার্কেল অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল চৌধুরী জানান, স্থানীয়দের কাছে খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং সেখানে পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

কেএসএইচ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর