সেনা অভিযানে দুই কুকি-চিন সদস্য নিহত

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০২:২৯ পিএম

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে কুকি-চিন ন্যাশনাল আর্মির দুই সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

রুমা উপজেলার দুর্গম বাকলাই পাড়া এলাকায় রোববার সেনাবাহিনীর অভিযানে তারা নিহত হন।

আইএসপিআর জানিয়েছেন, এ সময় তিনটি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, ওয়াকিটকি ও অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

সম্প্রতি পার্বত্য চট্টগ্রামের বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফের সশস্ত্র তৎপরতা বেড়েছে। এই সংগঠনের সশস্ত্র শাখা কুকি-চিন ন্যাশনাল আর্মি নামে পরিচিত।

কেএনএফের সদস্যরা সম্প্রতি রুমা ও থানচিতেই দুইটি সরকারি ব্যাংকে লুটপাট চালায়, অপহরণ করে এক ব্যাংক কর্মকর্তাকে।

এছাড়া সরকারি স্থাপনায় হামলা ও প্রকাশ্যে গুলি চালিয়ে আতঙ্ক সৃষ্টি করে সংগঠনের সশস্ত্র সদস্যরা। এরপর কেএনএফের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করে যৌথ বাহিনী।

আইএসপিআর জানিয়েছে, রোববার ভোর চারটার দিকে বান্দরবান রিজিওনের রুমা জোনের বাকলাই পাড়া ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু হয়। ভোর পৌনে পাঁচটার দিকে কেএনএ সন্ত্রাসীরা টহল দলের উপর গুলি চালায়। নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি চালালে দুই কেএনএ সন্ত্রাসী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়।

এরপর তল্লাশি চালিয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা তিনটি এসবিবিএল, বিপুল সংখ্যক কার্তুজ, ওয়াকিটকি সেট, মোবাইল ফোন ও ইউনিফর্ম উদ্ধার করা হয়। ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযান এবং সন্ত্রাসীদের তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে বলে জানানো হয়েছে। 

দুর্গম বাকলাই পাড়া গোলাগুলির পর নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। তাদের পরনে কুকি-চিনের সামরিক পোশাক দেখা গেছে।

আরবি
নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা আস্তানা থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। বর্তমানে আশপাশের এলাকায় অভিযান চলমান রয়েছে।
বান্দরবানের রুমা উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকায় বম পার্টির (কথিত কেএনএ) প্রশিক্ষণ ঘাঁটিতে অভিযান চালিয়েছে সেনাবাহিনী।
বান্দরবানের রুমা উপজেলায় সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) তিন সদস্য নিহত হয়েছেন।
বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি ও অস্ত্র লুটের ঘটনায় কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) আরও পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর