স্বজনদের অপেক্ষা ফুরাচ্ছে, চট্টগ্রামের পথে ২৩ নাবিক

আপডেট : ১৪ মে ২০২৪, ০৩:৩৭ পিএম

বহু কাঠখর পুড়িয়ে অবশেষে চট্টগ্রামের পথে রওনা হয়েছেন অপহরণের শিকার এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক। মঙ্গলবার দুপুর ১২টার দিকে কুতুবদিয়া চ্যানেলে থাকা জাহাজ ছেড়ে এমভি জাহান মণি-৩ নামে একটি লাইটার জাহাজ তীরের উদ্দেশ্যে রওনা দেন তারা। বিকেল চারটায় চট্টগ্রাম বন্দরের এনসিটি-১ জেটিতে নাবিকদের সংবর্ধনা দেবে বন্দর কর্তৃপক্ষ। সেখানে দেখা হবে তাদের স্বজনদের সঙ্গেও।

কেএসআরএম গ্রুপের প্রধান নির্বাহী মেহেরুল করিম সাংবাদিকদের জানিয়েছেন, নাবিকরা পৌঁছানোর পর কিছু অনুষ্ঠান শেষে নিজ নিজ বাড়িতে ফিরবেন।

এমভি আবদুল্লাহ জাহাজটি দুবাই থেকে ৫৬ হাজার টন চুনাপাথর নিয়ে চট্টগ্রামে এসেছে। কুতুবদিয়া চ্যানেলে লাইটারেজ জাহাজ লাগিয়ে সেগুলোর কিছু অংশ খালাস করা হবে। বাকি চুনাপাথর চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এনে খালাস করবে জাহাজটি।

এর আগে, সোমবার (১৩ মে) সন্ধ্যা ৬টায় এমভি আবদুল্লাহ জাহাজ কক্সবাজারের কুতুবদিয়া উপকূলে নোঙর করে। গত ৩০ এপ্রিল ভোররাত ৪টার দিকে জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের মিনা সাকার বন্দর থেকে ৫৬ হাজার মেট্রিক টন চুনাপাথর নিয়ে দেশের পথে রওনা দেয়।

১৩ এপ্রিল ভোর তিনটায় সোমালিয়ান দস্যুদের কাছ থেকে ২৩ নাবিকসহ মুক্তি পায় এমভি আবদুল্লাহ জাহাজ। দস্যুদের ৫০ লাখ ডলার মুক্তিপণ দিয়ে জাহাজটি মুক্ত হয়েছে বলে আলোচনা আছে। যদিও টাকার এই অঙ্ক কখনও স্বীকার করেনি জাহাজটির মালিকপক্ষ। 

জাহাজটি মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে দুবাই যাচ্ছিল। এটি ছিনতাইয়ের পর সোমালিয়ার উত্তরপূর্ব উপকূলের গ্যরাকাদে নোঙ্গর করেছিল। এর আগে একই মালিক গ্রুপের এমভি জাহান মনিকে নাবিকসহ ২০১০ সালে জিম্মি করেছিল জলদস্যুরা। সেবারও মুক্তিপণ দিয়ে তাদের উদ্ধার করা হয়।

একাত্তর/এসি
মুক্তিপণ পাওয়ার পরও ইউরোপিয়ান নেভির হাত থেকে বাঁচতে এম ভি আব্দুল্লাহ’র দুই নাবিককে জিম্মি করে স্পিডবোটে নিজেদের সাথে নিয়ে যেতে চেয়েছিলেন সোমালিয়ান জলদস্যুরা। শেষে কর্তৃপক্ষের অনুরোধে নৌবাহিনীর...
একদিন আগে সোমালি জলদস্যুদের জিম্মিদশা থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন এমভি আব্দুল্লাহ জাহাজের নাবিকরা। বাড়ি ফিরে জিম্মি থাকার রুদ্ধশ্বাস নানা ঘটনার বর্ণনা করেছেন তারা। জানিয়েছেন, ঘুমিয়ে থাকাকালেও তাদের...
জিম্মিদশার দুঃসহ স্মৃতি নিয়ে স্বজনদের কাছে ফিরেছেন সোমালিয়ার জলদস্যুদের হাতে অপহৃত ফেনীর ইব্রাহিম খলিল উল্ল্যাহ বিপ্লব।
বহু কাঠখর পুড়িয়ে অবশেষে চট্টগ্রামে পৌঁছেছেন অপহরণের শিকার এমভি আবদুল্লাহ জাহাজের ২৩ নাবিক। মঙ্গলবার বিকেল চারটার দিকে এমভি জাহান মণি-৩ নামে একটি লাইটার জাহাজে করে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছেন।  
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর