নোয়াখালী সদর উপজেলায় থেকে পাঁচ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এসময় তাদের কাছ থেকে দুইটি পাইপগান, একটি রামদা, দুইটি ছুরি, তিনটি বাটন মোবাইল ও চারটি মোবাইল উদ্ধার করা হয়।
সোমবার বেলা ১১টার দিকে নোয়াখালী সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার তাদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, একই দিন ভোরে উপজেলার ১৯নং পূর্ব চরমটুয়া ইউনিয়ন থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আবুল কালাম ওরফে কালন ও তার অনুসারী একই ইউনিয়নের মেহরাজ (৪৬), মো.লিটন (৩২), মো.সাদ্দাম (২৬) আবির মিয়া (১৮)।
নোয়াখালী সেনা ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কর্নেল রিফাত আনোয়ার জানান, ছাত্র-জনতার ওপর আক্রমণকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারীদের আটক, অবৈধ মাদক কারবারি এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী চরমটুয়া এলাকায় অভিযান চালায়। অভিযানে অবৈধ অস্ত্রসহ ওই পাঁচ জনকে গ্রেপ্তার করে সুধারাম মডেল থানায় সোপর্দ করা হয়।
তিতাসের লাইন খুঁড়তে ভাঙলো কারাখানার দেয়াল, শ্রমিক নিহত